somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

- বিপদে স্বয়ংক্রিয় ভাবে সিগন্যাল পাঠাতে পারবে বিমান -

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের সব বাণিজ্যিক ফ্লাইট বিপদে পড়লে সার্বক্ষণিক স্বর্য়ংক্রিয়ভাবে সিগন্যাল পাঠাতে পারবে। এর ফলে দুর্ঘটনায় পড়া বিমান সন্ধানে উদ্ধারকারীদের সহজে সহায়তা করা সম্ভব হবে। গত বছর কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়ার এমএইচ-370 বিমান অদৃশ্য হওয়ার পর নতুন এ পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রায় এক বছর পার হওয়ার পরও 239 আরোহী নিয়ে নিখোঁজ বিমানটির কোনো হদিস মেলেনি।

জাতিসঙ্ঘের ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্ানাইজেশন (আইসিএও) বলছে, চলতি বছরের শেষ নাগান নতুন এ নিয়ম চালূ করা হবে। কানাডার মন্ট্রিলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্ন্ত চলা বৈঠকে আইসিএওর 191 সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের কাছে নতুন এ নিয়মের রুপরেখা তুলে ধরা হবে। এরপর অনুমোদনের জন্য আগামী ছয় মাসের মধ্যে আইসিএওর কাউন্সিলে চূড়ান্ত প্রস্তাব জমা দেয়া হবে।

শুক্রবার এক সূত্র জানিয়েছে, এ পদক্ষেপের প্রতি আইএসওর সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মত সমর্থন জানিয়েছে। বর্তমানে যে নিয়ম চালূ রয়েছে তাতে বিমান সাগরের ওপর দিয়ে বা খুব নিচু দিয়ে ওড়ার সময় রাড়ারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী প্রতি 15 মিনিট পরপর রাড়ারে বিমানের গতিবিধির চিত্র ধরা পড়বে। কিন্তু বিমান কোনো অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে রাড়ারে তার সার্বক্ষণিক চিত্র ফুটে উঠবে। তখন জরুরি পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোর কর্তৃপক্ষকে বিমানের সব তথ্য জানাতে হবে।

সূত্র জানায়, জরুরি পরিস্তিতিতে বিমানের সাথে সার্বক্ষণিক সংযোগের ফলে উদ্ধারকারী দল সর্বশেষ অবস্থান থেকে 11 কিলোমিটারের মধ্যে তাদের কাজ শুরু করতে সক্ষম হবে। এছাড়া আইসিএও এয়ারলাইন্সগুলোকে ইজেকটেবল ব্ল্যাকবক্স সম্পন্ন বিমান ব্যবহারেরও নির্দেশ দেবে। ফলে বিমান পানিতে বিধ্বস্ত হলে ব্ল্যাকবক্স ভেসে থাকবে এবং সহজেই তা উদ্ধার করা সম্ভব হবে। সূত্র আরো বলছে, 2021 সালের পর এয়ারলাইন্সগুলো নতুন বিমান তৈরি করতে বাধ্য থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×