somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-অপেক্ষার প্রহর সব সময় সুন্দর হয়-

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো ব্যাক্তি যদি তার কাছে থাকা চারটি উপাদান কোনো কাজের ব্যাপারে বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই কাজটি দেরিতে হলেও সফলতার মুখ দেখবেই দেখবে। এটা আমার বিশ্বাস। তবে যতক্ষণ পর্যন্ত কাজটির পরিপূর্ণতা না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত অন্যারা আপনাকে বিভিন্ন রকমের উপদেশ দিতে কার্পণ্য করবে না। এতে আপনি বিরক্ত হবেন না। কারণ, অল্পতেই যদি কেউ কিছু পেয়ে যায়, সে ব্যাক্তি খুব অল্পতেই অন্যর ব্যাপারে উপদেষ্টার ভুমিকায় অবতীর্ণ হন। আর এটাই সত্যি এবং সে তার অল্পতে পাওয়া কাজেরই উদাহরণগুলো অন্যের ব্যাপারে প্রয়োগ করে থাকেন।

এতে করে আপনার বিচলিত হওয়ার কিছু নেই, শুধু মনে সাহস টুকু রেখে ঐ কাজটির পেছনে সময় দিতে থাকেন। যা আপনি এতদিন করে আসছেন এবং এখনো করছেন। নিশ্চয় একদিন না একদিন আপনি সফল হবেন। এটা শুধু আমার একটি কাজের ব্যাপারে সফলতার পিছনের কাহিনী বললাম। হয়তো পৃথিবীতে ব্যাতিক্রম থাকতে পারে কিন্ত এটাই সত্যি।

মোদ্দা কথা হচ্ছে আপনি কি ঐ কাজটির সফলতা দেখতে চান? অর্থাৎ কাজটির ব্যাপারে আপনার উদ্দেশ্য কি ঠিক করেছেন? যদি সবকিছু ঠিক করেই থাকেন, তবেই আপনার জন্য চারটি উপাদান হচ্ছে- ০১। কাজের পরিধি মেপে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ, (প্রাথামিক অবস্থায় সেখান থেকে রিটার্ণ পাওয়ার আশা ছেড়ে দিতে হবে।) ০২। প্রয়োজনীয় শ্রম দিতে হবে (স্ব-শরীরে গিয়ে, নিত্য কাজের খোঁজ-খবর রাখা।), ০৩। সুস্থ মেধাশক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ০৪। প্রয়োজন মাফিক সফলতা আসা পর্যন্ত ধর্য্য ধরতে হবে (অপরের প্ররোচনায় কান দেয়া যাবে না)।

গতকালকে (১৪.১০.১৬ইং রোজ শুক্রবার) চট্টগ্রাম থেকে যখন ঢাকায় ফিরছি তখন এই চিন্তাটুকু আমার মনে ভর করছিলো। আর আমার এই কাজের ব্যাপারে আমার কত কাছের লোকেরাই না আমাকে কত রকমের উপদেশ দিতো! আজ পর্যন্ত নিজের নামে কোনো এ্যাকাউন্ট করোনি! তুমি যেটা করতেছো, সেটা দিয়ে ভালো কিছু কখনো হবে না! এটা হবে না, সেটা করোনা! শুধু শুধু সময় নষ্ট! সময়ের সাথে যায় এমন কিছু করো, যা তোমার কাজে দেবে! মানুষের পিছনে বেকার সময় নষ্ট করতেছো! তোমার ভবিষ্যৎ অন্ধকার! আরো কত কি?

আমি শুধু শুনে যেতাম। আর তাদের কে নিয়ে ভাবতাম, তোমরাই বা কি করতে পেরেছো!? হয়তো বা কিছু করছো, সেটাও কি তোমাদের নিজেদের করা কিংবা নিজের পরিশ্রমের ফসল!? সেটা হয়তো নিজেও ভালো করে উত্তর করতে পারবে না, যদি উল্টো আমি প্রশ্ন করি। যাই হোক-কর্ম আপনার, উদ্দেশ্যও আপনার। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনে আপনাকে কী করতে হবে। আপনার ভালো থাকার সকল বিনিয়োগ হোক শর্তবিহীন পূর্ণকাজে। তবে শর্ত হচ্ছে-ধরা যায় না; ছোঁয়া যায় না এমন কি কখনো সেটা দেখাও যাবে না, এমন অদৃশ্য বস্তুর পিছনে বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×