somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুপম হাছান
“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

-হতভম্ব বিবেক আমার!-

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে পত্রিকা পড়ে দেখলাম জনাব সুরঞ্জিত সেনগুপ্ত এর ব্যাপারে ফেসবুকে কেউ কটূক্তি করাতে পুলিশ থাকে ধরে নিয়ে গেছে! ব্যাপারটি যথেষ্ট শকট হওয়ার মতো কারণ এই দেশে এর চেয়ে জগন্য ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়তই, সেদিকে কারো তেমন ভ্রুক্ষেপও দেখিনা। এমন কি জনাব আব্দুর রাজ্জাক সাহেব মারা যাওয়ার পরেও বেশ কিছু লোকে তার ব্যাপারে লিখেছিলেন ভালো-মন্দে কিন্তু তাঁর জন্য কাউকে এরকম ভোগান্তিতে পড়তে হয় নি! তার কারণও এখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে!

আমরা আশা করি রাজনৈতিক চিন্তাভাবনা থেকে যেনো কাউকে অপরাধী সাব্যস্ত করা না হয়। সমালোচনা করার যায়গাটা যেনো সবার জন্য উম্মুক্ত রাখা হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ করছি। মনে রাখতে হবে- ঘরের সবাই এক রকম হয় না। সেখানেও চুল চেরা-চেরি হয় কিন্তু আবার সবাই একও হয়ে যায়। আমরা সবাই এদেশেরই সন্তান।

অতএব আমাদের ভালো-মন্দ আমাদেরই সমাধান করতে হবে। আমি মনে করি- যিনি যত বড় তার ব্যাপারে ভালো-মন্দের যায়গাটাও তত বড় হয়। আর এতে দোষের কিছু নেই। সমালোচনা কেয়ামত পর্যন্ত হয়ে যাবে। উদাহরণও দেয়া হবে- ভালো আর মন্দের মধ্য থেকে। যেমন মহান আল্লাহ তায়ালা ফেরাউনকে উদাহরণ হিসেবে দিয়ে দিয়েছেন তেমনি দিয়েছেন হযরত আদম (আঃ) থেকে হযরত মুহাম্মদ (সাঃ) পর্যন্ত পবিত্র ব্যক্তিদেরকে। কই আমাকে নিয়ে তো কেউ সমালোচনা করে না!? তার কারণ আমার পরিচিতির যায়গাটা আমার মতো আট-দশ জনের মধ্যে সীমাবদ্ধ। আর করলেও সেটা নিয়ে তো ভাবার সময় আমার নেই। তাহলে বলতে পারি ওনাদের ভালোর যায়গাটা আমাদের কাছে যত গুরুত্বপূর্ণ সে হিসেবে তো খারাপ যায়গাটা নিয়েও থাকা দরকার। কারণ দোষে-গুণে মানুষ। আর ভালো-মন্দ এ দুটি উপাদান মনে রাখার মতো বুদ্ধি-বিবেক মহান আল্লাহ তায়ালা শুধু মানুষদের কে দিয়েছেন। আর এই নিয়ে কোনো বিতর্ক চলে না। যিনি কোনো বিষয়ে ভালো জানেন কিংবা বুঝেন তিনি সে ব্যাপারে ভালো বলবেন কিংবা সমালোচনা করবেন, আর এটাই স্বাভাবিক। কোনো কাজের আলোচনা-সমালোচনা না থাকলে সেই কাজটি ভালো হয়েছে কি মন্দ হয়েছে তা বুঝবে কিভাবে? আর আলোচনা-সমালোচনা থেকে বেরিয়া আসা ভালো উপাদানগুলো নিয়ে যে সমাজের কিংবা দেশের উন্নয়ন করা যায় সেটা কখনো ভাবিনা! সেটা না করে উল্টো সমাজ কিংবা দেশ কিভাবে খাঁদে যাবে তা করতেই যেনো সবাই উৎসাহ সহকারে এক পায়ে দাঁড়িয়ে থাকি!

তাহলে এখন যা কিছু হচ্ছে, সেটা নিশ্চয় ভালো নয়। আশা করছি সমালোচনার যায়গাটা সবার জন্যই উম্মুক্ত থাকবে। আর যদি এমন কিছু করতেই হয় তবে তা যেনো সবার জন্য একই ভাবে প্রযোজ্য হয়। নিশ্চয় আপনার বিবেক আপনার জন্যই আদালত স্বরুপ।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×