হিসাব অনুযায়ী ১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাটা ১ ঘন্টা এগিয়ে রাত ১২টা করার কথা। তো আমি একটু বেশি ফাষ্ট হয়ে রাত ১০.৩০ মিনিট কে ১১.৩০ pm করে দিলাম ( হে হে হে আমি দেশের থেকেও আগান)
যথারীতি শ্রীলংকা-ওয়েষ্ট ইন্ডিজ এর সেমি ফাইনাল খেলা শুরু। তো আমাদের হলে রাত ১.৩০ am এ টিভি রুম বন্ধ করে দেয়। নতুন সময় অনুযায়ী রাত ১.৩০ এ হলের গার্ড টিভি রুম বন্ধ করতে আসল
এতো গেল খেলা দেখা ; এবার রাত ৩.৩০ পর্যন্ত খেলা দেখে ঘুমাতে ঘুমাতে প্রায় ৪টা বেজে গেছে। সকালে অফিস তাই ঘুম থেকে উঠলাম ৮am ( হে হে হে
বিকাল ৭.৩০ এ হলে ফিরলাম
যাইহোক, রাইত ৯.৩০ এ আমার রুমমেটরে জিগাইলাম "১ঘন্টা কইমা গেছে, ক্যামন লাগতাছে?" ও ব্যাফক রাইগা গিয়া কইল---- "অসহ্য, ফালতু, জঘন্য,,, ১ ঘন্টা আগে হলে ঢোকা লাগছে
আমার আর এক রুমমেটের অভিজ্ঞতা হল--- "ভোরবেলা হলের ক্যান্টিনে নাস্তা করে নাই
আর আমার!!! হে হে হে
এখন কথা হল সময় ১ ঘন্টা আগান ভাল কিন্তু এটা কতটা যুক্তি সংগত। এর পেছনে প্রধান যুক্তি হল DAY LIGHT SAVING
এটি ভাল উদ্যোগ কিন্তু অন্যভাবে কি সমস্যার সমাধান করা যেতনা? আসলে বিদ্যৎ কতটা সাশ্রয়ী হবে?
সময় এগিয়ে না এনে অফিস আর ব্যবসা প্রতিষ্ঠানের সময় ১ ঘন্টা এগিয়ে আনা যেত। এই সময়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে আবার কয়েক মাস পর সময় ১ ঘন্টা পিছিয়ে দেয়া হবে। তখন আবার নতুন সময়ের সাথে অ্যাডজাস্ট কর !!!!!!!
তবু বলব উদ্যোগ খারাপ না। কিন্তু এটি বিদ্যূৎ সমস্যার স্থায়ী সমাধাণ নয়। সরকার ইচ্ছা করলে ঢাকা শহরে যে বিপুল পরিমান বর্জ্য হয় তা দ্বরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। বিগত খালেদা সরকারের সময় জার্মান প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হলেও সরকার তা করেনি। কিন্তু সময় এসেছে সামনে এগোনোর। দেশের প্রতিটা সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব কিন্তু এটি আমাদের জ্ঞানী গুনী ব্যক্তিরা অনুভব না করলে আমাদের মত ছা'পোষা মানুষের পক্ষে আর কি বা করার আছে ???
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



