আজ দিনটা কেমনজানি মেঘলা মেঘলা। খুব ভাল লাগত যদি ঘন অন্ধকার হয়ে যেত। যে অন্ধকারে মানুষের মুখগুলি দেখা যাবেনা,, দেখা যাবেনা সুন্দর মুখের আড়ালে যে ভয়ংকর আত্বাটি লুকিয়ে আছে।
আমার বাংলা মা এতটা সবুজ কিন্তু মানুষের মনগুলি কেন কলুষতায় ভরা? মানুষের মুখের দিকে তাকিয়ে সুন্দরের আড়ালে আমি ঐ ভয়ংকর স্বপ্নটি দেখি। দেখি প্রতিদিন হাজার হাজার মানুষ নির্যাতিত হচ্ছে আমাদেরি মত কোন সভ্য নাগরিকের হাতে। বৃদ্ধ রিক্সাচালককে দেখলে মনে হয় ওইখানেতো আমার নানাভাই ও থাকতে পারত!!!!!!
ফুটপাতের বাচ্চাগুলাকে দেখলে ভুলে যাই নিজের না পাওয়া কষ্টগুলো। ভেঙে ফেলতে ইচ্ছে করে এই শ্রেণী বিভেদ কিন্তু বাস্তবতা অনেক বেশি নির্মম। আমরা যে সভ্যতার বড়াই করছি তা ঐ খেটে খাওয়া মানুষের রক্তপানিকরা শ্রমের ফল। শ্রমিক শ্রেণী না থাকলে সভ্যতা অকল্পনীয়। কিন্তু আমরা তাদের প্রাপ্য মর্যাদা দিচ্ছি? ছোট ছোট ছেলে মেয়ে বলে ঐ রিক্সা, যাইব?
বাসার বুয়ার সাথে বাচ্ছা গুলাও তুই তোকারি করে। মানুষকে মানুষ বলে শ্রদ্ধা করতে না পারলে আমরা ছোটদের কি শিক্ষা দিচ্ছি? পরবর্তী জেনারেশন কি মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে?
,,,,,,,,,,,,,,,,তারপরও আমি সুন্দর আগামীর স্বপ্ন দেখি। ভোরের শিশির ভেজা ঘাসের ওপর খালি পায়ে অথবা অন্ধকার রাতে,,,,,, হেটে যাব বিস্তির্ন দিগন্তের দিকে,,,,,,, শুধূ সঙ্গে থাকবে আমি আমার স্বপ্ন,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


