somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"একটা ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলাগাছে" এবং শিয়াল পন্ডিতের গল্প!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভোট দিবেন না কলাগাছে:

শৈশবে ভোটের পোস্টার সংগ্রহ করা ছিল আমাদের নেশা। ভোটের মাইকিংয়ের গাড়ির পেছনে ছুটে ছুটে আমরা পোস্টার নিতাম। মাইকিংগুলো শুনে শুনে মুখস্থ হয়ে যেত। একটা স্লোগান তো এখনো মনে পড়ে— একটা ভোটের মূল্য আছে, ভোট দেবেন না কলাগাছে। পরে বুঝেছি কথাটা কত সত্যি।

একটা ভোট ব্রিটিশ সিংহাসনে বসিয়েছিল রাজা প্রথম জর্জকে। একটা ভোটের ব্যবধানে অ্যারন বার মার্কিন প্রেসিডেন্ট হতে পারেননি। এক ভোটের কারণে অভিশংসন থেকে বেঁচে গিয়েছিলেন অ্যান্ড্রু জনসন, টিকিয়ে রাখতে পেরেছিলেন মার্কিন প্রেসিডেন্টের গদি। এক ভোটের কারণে ওয়াশিংটন রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এক ভোটের ব্যবধানে মার্কিন সংবিধানের ১৯তম সংশোধনী পাস হয়েছে, যার ফলে নারীরা পেয়েছেন ভোটাধিকারের স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ অধিকার।
১৮৪৪ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার সুইজারল্যান্ড কাউন্টির ফ্রিম্যান ক্লার্ক নামের এক ভোটার নির্বাচনের দিন খুবই অসুস্থ ছিলেন। শেষে ছেলের কোলে চড়ে ভোট দিতে এসেছিলেন। বাড়ি ফেরার পথেই ক্লার্ক মারা যান। সেই ক্লার্ক রাজ্য সিনেটরের পদে ভোট দিয়েছিলেন ডেভিড কেলসোকে।
ভোটের ফলাফলে দেখা যায়, কেলসো এক ভোটের ব্যবধানে নির্বাচিত! সেই কেলসো সিনেটর হিসেবে ভোট দেন এডওয়ার্ড হানিংগানকে। এবার মাত্র এক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন হানিংগান! ঘটনা এখানেই শেষ নয়। মার্কিন সিনেটে মহাগুরুত্বপূর্ণ একটি বিল পাস হয় মাত্র ২৭-২৫ ভোটের ব্যবধানে। যে দুটো ভোট মোড় ঘুরিয়ে দিয়েছিল, তার একটি দেন হানিংগান। এক ভোটের কারণে কত কিছুই না হয়ে গেছে। আর এর সবকিছুই শুরু হয়েছিল সেই অসুস্থ ভোটার ক্লার্কের দেওয়া একটি ভোটের কারণেই!
একটি ভোটের কত মূল্য! তাই আপনার মূল্যবান ভোটটি সৎ, যোগ্য, উন্নয়ন মুখী, এবং যার দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব তাকে দিবেন।

মনে রাখবেন, একটা ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলাগাছে।

মিথ্যা ধরার ঘড়ি:

শিয়াল পন্ডিত শুধু নামেই পন্ডিত না, কাজেও পন্ডিত। জঙ্গলের মূল রাজনীতিবিদ শিয়ালেরা। জঙ্গলের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিন প্রান্ত সব জায়গায়ই শিয়ালের আধিপত্য। শিয়ালের কথা ছাড়া অন্যান্য প্রাণি তো দূরের কথা জঙ্গলের একটা পাতাও যেন নড়ে না। অর্থাৎ জঙ্গলের মূল নেতাই হচ্ছে শিয়ালেরা।
একদিন এক খরগোশ মারা গেল। মৃত্যুদূত খরগোশকে আমলনামা হিসাব নিকাশের অফিসে নিয়ে যাচ্ছে। মূল অফিসে প্রবেশ করার আগে বিশাল একটা কক্ষ। যে কক্ষে শুধু বিভিন্ন রকমের ঘড়ি আর ঘড়ি। সে ঘড়ির সাথে দুনিয়ার ঘড়ির কোন মিল নাই। কারন দুনিয়ার সকল ঘড়ি সেকেন্ড, মিনিট ঘন্টার কাটা নির্ধারিত সময় মেনে চলে। কিন্তু সেখানকার ঘড়ি কোনটা মাঝে মাঝে ঘুরে, কোনটা একটু পর পর, কোনটা অনেকক্ষন পর আবার কোনটা ঘুরে বলে মনে হয় না।
খরগোশ কৌতুহল থামাতে না পেরে মৃত্যুদূতকে বলল। এখানকার ঘড়ি এমন কেন?
মৃত্যুদূত বলল, এগুলো হচ্ছে মিথ্যা ধরার ঘড়ি। দুনিয়াতে যখন কেউ একটা মিথ্যা কথা বলে তখন তার নামের ঘড়ি একটা ঘুরানি দেয়। আর তখন আমরা বুজতে পারি কে মিথ্যা কথা বলল।
হঠাৎ একটা ঘড়ি ঘুরানি দিল। মৃত্যুদূত বলল, এটা গাধা ঘড়ি। অনেকক্ষন পরে মিথ্যা কথা বলল। একটু পর পর একটা ঘড়ি ঘুরতাছে ওটা দেখিয়ে বলল, এটা ছাগল ঘড়ি। আরেকটা ঘড়ি দেখে মনে হয় এটাও অনেকক্ষন পরে হলেও ঘুরে সেটা দেখিয়ে বলল এটা বাঘ ঘড়ি। প্রায় একই রকম আরেকটা দেখিয়ে বলল এটা সিংহ ঘড়ি। মাঝে মধ্যেই ঘুড়ে এমন একটা দেখিয়ে বলল এটা বানর ঘড়ি। এভাবে জঙ্গলের সবার নামের ঘড়ি দেখাইলো কিন্তু মূল নেতা শিয়াল পন্ডিতের ঘড়ি দেখাইলো না।
খরগোশ কৌতুহল দমাতে না পেরে মৃত্যুদূতকে বলল, যে আমাদের জঙ্গলের প্রধান নেতা, যাদের কথায় জঙ্গল পরিচালিত হয়, সেই মহান নেতা শেয়াল পন্ডিতদের ঘড়ি দেখলামনা তো?
মৃত্যুদূত বলল, দূর পাগলা আগে বলবে না! তোমাদের নেতাদের ঘড়ি সেই যে ঘুরা শুরু হয়েছে আর থামাথামি নাই। তাই আমাদের অফিসে সব অফিসারের টেবিলে তোমাদের নেতাদের একেকটা ঘড়ি রাইখা দিছি যেগুলা টেবিল ফ্যান হিসাবে কাজ করতাছে।

কৃতজ্ঞতা: রুহুল আমিন ভাই।
ছবি: গুগলের.....
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

×