ভিন গাঁয়ের ও কন্যে তোমার নাম জানিনা
ডাইকবো তোমায় কি নাম ধইরে
তোমার একটা নাম দিতে চাই নিবা কিনা
আমার মত ডাকইবো তোমায় জনম ধইরে,
বকুল তলায় নাম শুনাব, আসবা কিনা।
আমার মাথায় আউলা চুলে হাত বুলাবা
দুঃখ সুখের সুতায় বাঁন্ধা একটা রঙ্গিন গল্প দিবা
তোমার চক্ষে আনন্দের এক নাচন নাচে
হরহামেসা
সেই আনন্দের ভাগ কি দিবা?
তোমার মুখে গভীর একখান দুক্ষের ছায়া
কেইবা দিল
তোমার দুক্ষ গল্প খানা আমায় কবা
আমায় দিবা তোমার দুক্ষ অংশীদারি
জীবন মরন গল্পখানায় তোমায় যদি আর না ছাড়ি
তুমি কি মোর গল্পখানার অংশ হবা?
তোমায় দিব রাত পোহানো ভোর আমার উঠান জুড়ে
চৈত মাসের খরার বুক ভাসাই দিমু আষাঢ় মাসের ঝড়ে
তোমার বুকের আচল হইবে সরষে ফুলের
মাঠ
তোমার চোখে আঁকি দিব কাজল নদীর হাট
এক টুকরা জ্যোস্না হবা আমার উঠান জুড়ি
কিনে দিব বালুচরের চিকমিকি রং জরির পাড়ের শাড়ী
বেনে বউ হলদে পাখি, হবা গাঁদা ফুল
অঙ্গ তোমার সুবাস মাখা যেমন গোলাপ জুই
খোপায় দিব জোনাক রংয়ে কাকই
রূপ দরিয়ার ডুবলো পরান কোথায় পাইবো থই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

