
সাদা ঘোড়ায় নিষিদ্ধ চাঁদের রেসে
দস্যুর চাবুক রক্তের দাগে মিশে,
শেষ নিঃশ্বাসে পৌছায় পৃথিবীর সকল ঘাতক।
মরিবার আগে,
পুষ্কর জীবন পোহায় রাত্রি দিন,
চারদিক ঘিরি কুম্ভ জাতক।
মন্থন জলে স্থির পদ্ম পুকুর
শিকরে বাধা পাপড়ির দানা
পশমি পরতে খুজে তৃষ্ণার ওম
অনঘ আধারে জাগে সাদর সমুদ্রুর।
পুস্পক রথে উদিত দেব দূত
যুবক যুবতির পথে আঁকে নরম রৌদ্রুর।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




