somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


* উপকার করলে তা ভুলে যেতে হয়, তাহলে উপকৃতের কাছে থেকে অবহেলা পেলে তা সহজে সওয়া যায়

* মাছের ক্ষততে কখনো মাছি বসতে পারে না,আর মাছে কে ডুবিয়ে মারতে যেওনা।

* সেরা অস্ত্র গুলিই কাছে রাখতে হয় অনেক গুলি অস্ত্র নিজেকে বরং অস্ত্রা-ভারে অক্ষম করে তোলে।

* মানুষ যত বেশি কথা বলে তত বেশি কদর্য বের হয়।যত নিরব থাকে তত বেশি সৌন্দর্য বের হয়।

* জেলখানায় যেমন সবাই পাপি নয়,তেমনি প্রার্থনালয়ে সবাই পূণ্যবান নয়।

*কবর --- ভুমিহীন হয়ে কেউ মারা যায় না।

* জন্ম মৃত্যু --- প্রথম হওয়ার চেয়ে দ্বিতীয় হওয়া শ্রেয়।

* গোপনীয়তা ---- এমন কিছু গোপনীয়তা থাকে যা ব্যক্তির সাথে কবরস্থ হয়।

* একাকিত্ব --- একাকিত্বের স্বাদ যে কোন নেশার চেয়ে শক্তিধর।

* টাকা --- ব্যাক্তি অর্থ একটি ভুল পদ্ধতি।

* শ্রদ্ধা --- ভালোবাসার শ্রদ্ধা আর ভয়ের শ্রদ্ধা এক নয়।

* আলো অন্ধকার -- আলো পরনির্ভরতা শেখায়

* অন্ধকার শেখায় অনুসন্ধান জ্ঞান।

* উজ্জ্বল ভবিষ্যৎ ---কবরের পাশেও কিন্তু মোমবাতি জ্বলে, সেটাও কিন্তু উজ্জ্বল এবং ভবিষ্যৎ।

* ভাষা --- মৌনতা সর্বশ্রেষ্ঠ ভাষা।

* শ্রোতা --- অন্যকে শোনানোর চেয়ে নিজেকে শোনানো কঠিন।

* ক্ষুধা --- ভাতের চেয়ে ইশ্বর বেশিদূর নয়।

* মৃত্যু --- মানুষের জ্ঞাত এক মাত্র ভবিষ্যৎ।

* শিক্ষা সেটাই যা প্রতিষ্ঠানের বাইরে থেকে শেখা হয়।

* বন্ধু --- আলাদা প্রকৃতির তবু পাশাপাশি হাঁটে, হাঁটতে হাঁটতে দূরে চলে যায় তবু দূরত্ব কমেনা।

*মানুষ --- যে নিজেকে চিনেনা কিন্তু পৃথিবীর যাবতীয় চিনতে ব্যকুল।

* পবিত্রতা --- মানুষ পবিত্র, এই পবিত্রতা বজায় রাখতে মানুষের বিভিন্ন পদ্ধতি অর্জন অথবা গ্রহন করতে হয়েছে।

* প্রতিবেশী --- আপনি এক পৃথিবীতে বাস করেন আমি অন্য পৃথিবীতে,অথচ আমরা পাশাপাশি থাকি।

* সবার থেকে একটু দূরে দাড়াতে হয় যাতে কারো ছায়া না হতে হয়,তবে এতোটাও দূরে নয় যাতে জনবিচ্ছিন না হতে হয়।

* পথ --- দূরত্ব পথের মাপকাঠি নয়।

পথিকের উপযোগীতা পথের মাপকাঠি।

* মানুষ যদি জানতো পোষাকের চেয়ে দ্রুত মলিন হয় সে।

* আমি আমার নিজের কাছেই ফিরে যাবো।

* উত্তরের চেয়ে প্রশ্ন খোঁজা কঠিন।

* আমি আমার নিজেকে জিকির করি আর ঈশ্বর খুশি হয়ে যায়।

* জীবন-- তুমি না থাকলে আমার কবরের পাশে দাড়িয়ে কাঁদার মত কেউ থাকবেনা,
অথচ আমরা পরস্পর কে চিনিনা।

* মায়েরা চিরন্তন নিঃসঙ্গ এমন কি বেহেস্তেও।

* মায়েরা একই সাথে পৃথিবীর সব চেয়ে বেশি আনন্দ আর উৎকন্ঠা নিয়ে কিভাবে জীবন পার করে মাবুদ!

* আফসোস বেহেস্তেও মায়ের পাশে বাবা থাকবেন না।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×