somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সওয়াল জওয়াব ৮ - ১৩

১৯ শে মে, ২০২১ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮.*
বিরিক্ষের অগণন পাতায় তৈরি হয় এক ছায়া
তেমনি আমরাও ছড়িয়ে আছি শাখা প্রশাখায়
পাশাপাশি দাড়ালে মুছে যায় সময়ের দাগ --
বৃত্তের পরিধি রেখা --- আঁকা আছে আমাদের হাতে
তাকে টেনে নিলে মিলে যাবো একি বিন্দুতে।

৯.*
সম্ভাব্য মরন সমূহ পাশে নিয়ে হাঁটি
ক্ষয়ে যাওয়া স্নায়ু, ক্ষয়িষ্ণু আয়ু
গোপন বিমার, মারি আর দৈব দুর্ঘটনা ---
অল্প ধিরে আসে প্রতিদিন ক্ষুদ্র মরন
অল্প অল্প করে মরে যাওয়া যায়
নাকি মরন সমূহ নিয়ে বেঁচে থাকি ---
এক বারে কেউ মরে যায় নাকি?

১০.*
আগুনের শিখা পলে-পলে জ্বলে
অথবা বারবার নেভার কালে
তার মরন কি নজরে পরে
বাতাসে সওয়ার হইয়া দাবানল লাগে বনে
বহ্নির তাপে বীজ ফাটে
হাওয়ায় উড়িয়ে নেয় জীবনের বীজ
জীবন কি শুধুই জীবন মরোন-ও তো বটে।

১১.*
তুমি কি রক্ত মাংস হাড়
কোথায় থাকে তুমি কিসের ভিতর
নড়নে চড়নে আছো --- তা ছাড়া পচন পাথর
আমি কি জীবনের নাকি জীবন আমার
আমি কি মিশে যাবে মাটি জল হাওয়ায়
আমি কি থেকে যাব অসীম শূন্যতায়?

১২.
যে ব্যাধ হননের তির ছোড়ে পাখির দিকে
সে কি পাখিরে চিনে অথবা পাখিও তারে
পালকের অভ্যন্তরে যে মাংসের সুস্বাদ
তার লোভে ছুড়ে দেয় মোক্ষম তির
জীবন সমানে পালে ব্যাধ আর পলায়ন তিতির!


১৩.*
অতঃপর। নতজানু হবো নিদিষ্ট বৃক্ষের তলে।
ক্লান্ত ঘোড়া টি দাড়িয়ে থাকবে পাশে।
তপ্ত মাটি থেকে উবে যাবে রৌদ্রের ওম।
যে কোন দিক থেকে বইতে থাকবে হাওয়া।
কে জানে কোন দিকে সহজ মাকাম।
কোন দিকে সহজে যায় যাওয়া।
এমন ভাবার পর। আততায়ি দাড়াবে পাশে --
সে কি করে জানবে আর।
মৌতের ফেরেশতা -ও আছে আমার তালাশে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২১ দুপুর ২:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×