![]()
![]()
১. এই স্বল্প সময়ের সীমিত জীবনে সীমাহীন টাকার পেছনে ছোটার কোন মানে নেই।
২. যত টাকা আপনি খরচ করার জন্য বেঁচেই থাকবেননা তত টাকা কামাই করার কোন অর্থ হয়না।
৩. টাকাটা যতক্ষন না আপনি নিজে খরচ করছেন ততক্ষন টাকাটা আপনারই না।
৪. যখন আপনি তরুন তখন আপনি আপনার শরীর স্বাস্হ্য আর যৌবনটাকে ব্যাবহার করলেন-- টাকার পেছনে দৌড়ে। যখন আ্পনি বৃদ্ধ/বৃদ্ধা তখন আপনি আপনার টাকা খরচ করবেন -সিঙ্গাপুর লন্ডন লসএন্জেলস গিয়ে -- ঐ স্বাস্হ্যকে ফিরে পেতে! কিন্তু তখন অনেক দেরী হয়ে যায়।
৫. একজন মানুষ সুখী --- কত তার আছে তার উপর নির্ভর করে নয়-- কত কম তার প্রয়োজন তার উপর নির্ভর করে!
৬. যাদের সাথে থেকে একসাথে টাকাটা আপনি খরচই করতে পারবেননা তাদের জন্য টাকা কামাইয়ের জন্য অতো খাটাখাটনির দরকারটা কি?
মনে রাখবেন--- দুনিয়াতে এসেছেন একা খালি হাতে -- যাবেনও একা খালি হাতে।
৭. নিজের সমস্যা বাইরের কাউকে বলার দরকার নেই। মনে রাখবেন ২০% লোক ভাল করে সমস্যাটা শোনেইনা, আর বাকী ৮০% লোক আপনার সমস্যা আছে দেখে আর জেনে মনে মনে খুশী হয়!
হ্যাঁ উপরের কথাগুলোর সাথে আপনার দ্বিমত থাকতেই পারে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


