somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

✔ ✔টিভি সিরিজ রিভিউঃ “Friends/ফ্রেন্ডস্‌ (1994-2004)”✔✔

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টিভি সিরিজ আর মুভির মধ্যে মুল পার্থক্য গুলো হচ্ছে, মুভি অথবা মুভির ক্যারেক্টার কে ভাল লাগার ধরন আর টিভি সিরিজ অথবা টিভি সিরিজের ক্যারেক্টার গুলোর ভাল লাগার ধরন অনেক ভিন্ন, কেননা কোন টিভি সিরিজ এর সাথে দীর্ঘ সময় কাটানোর পর সিরিজের প্রতিটি ক্যারেক্টার ধীরে ধীরে অনেক আপন ও কাছের মানুষ অথবা ফ্যামিলির মত হয়ে যায়।
একটা নিদিষ্ট সময়ের পর ক্যারেক্টার গুলো কে অনুভব করা যায়। আর যখন টিভি সিরিজটি দেখা শেষ হয়ে যায় তখন ভিতরে থেকে যায় এক প্রকার শুন্যতা ও হাহাকার।
আবেগ,ভালোবাসা, বিশেষ অনুভুতির নাম “ফ্রেন্ডস” নামক এই টিভি সিরিজ(সিটকম)। মাঝে মাঝে মনে হয়,ফ্রেন্ডস সিরিজটি আমার মস্তিষ্ক থেকে কেউ মুছে দিলে ভাল হত, কারন আমি আবার নতুন করে সিরিজটি দেখতে পেতাম। নতুন করে পরিচয়ের সুযোগ হত চ্যান্ডলার বিং, মনিকা গেলার, জোই ট্রিব্বিয়ানি, রস্‌ গেলার, ফিবি বুফে এবং রেচেল গ্রীনদের সাথে।
সিরিজটি অনেকবার দেখার পরেও মিস করি চ্যান্ডলার এর জোকস্‌, জোই এর স্টুপিডিটি, মনিকার পাগলামী, ফিবির চাইল্ডলিশ বিহেইব, রসের লাইফ ক্রাইসিস এবং রেচেলের ন্যাকামো আচরণ।

☛☛ ফেন্ডস (১৯৯৪-২০০৪)
জনরাঃ কমেডি (সিটকম)
আইএমডিবি রেটিংঃ ৯/১০
সিরিজ ক্রিয়েটরঃ ডেভিড ক্রেন ও মার্টা কাফম্যান
মোট সিজনঃ ১০টি
এপিসোড সংখাঃ ২৩৬ টি
প্রতি এপিসোডের লেন্থঃ ২০-২২ মিনিট☚☚


এই টিভি সিরিজকে স্পেশাল লাগার অন্যতম কারন প্রতিটি ক্যারেক্টার আপনার কাছে পরিচিত মনে হবে। কেননা আমাদের বন্ধুদের মধ্যে কোন না কোন ক্যারেক্টার এই সিরিজে বিদ্যমান আছে। প্রত্যেকটা ক্যারেক্টারই যেন আমাদের বন্ধুমহলের একেকজন কে রিপ্রেজেন্ট করছে।

সিরিজের প্রথম এপিসোড থেকে ধীরে ধীরে সূক্ষ্মভাবে প্রতিটি ক্যারেক্টার এর সাথে পরিচয় করা হয়।
প্রথম এপিসোডের শুরু হয় “সেন্ট্রাল পার্ক” নামক ক্যাফেতে যেখানে মনিকা, জোই, চ্যান্ডলার, ফিবি এবং রস্‌ আড্ডা দিচ্ছিল, এমন সময় কনের সাঁজেতে মনিকা গেলার এর বাল্যকালের ফ্রেন্ড “রেচেল গ্রীন” উপস্থিত হয়। রেচেল বিয়ের আসর থেকে পালিয়ে আসে এবং স্বাধীনভাবে মনিকার সাথে সেটেল হওয়ার ইচ্ছা পোষণ করে। এভাবেই সিরিজ এগোতে থাকে তার নিজস্ব ঢঙে।


➤সিরিজের মুল ছয়টি ক্যারেক্টার একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন তবুও তাদের সম্পর্ক অনেকটা সিরিজের থিম সং এর মতই “I’ll Be There for You” । তাদের বন্ধুত্ব, আড্ডায় মেতে উঠা, কাছে আসা-দুরে যাওয়া,হাঁসি-কান্না এবং সম্পর্কের বিভিন্ন টানাপোড়ন ইত্যাদি বিষয় গুলো নিয়েই এই সিরিজের মুল গল্প সাজানো। বন্ধুত্ব এর আসল সংজ্ঞা খুজে পাওয়া যাবে এই টিভি সিরিজে।।
আসুন, একেক করে প্রত্যেকটি ক্যারেক্টার এর সাথে পরিচিত হয়ঃ

✔✔Monica Geller/মনিকা গেলার (কার্টেনি কক্স)

মনিকা গেলার কে সিরিজের মুল ক্যারেক্টারও বলা যায়। কেননা সবাইকে আগলে রাখা, তাছাড়া সিরিজের মুল ঘটনা গুলোর সূত্রপাত তার বাসা থেকেই এবং সিরিজের মুল ছয়টি ক্যারেক্টার সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে এই ফ্ল্যাটে। মনিকা রস গেলার এর ছোট বোন, রেচেল গ্রীনের বাল্যকালের বান্ধবী এবং জোই ও চ্যান্ডলার এর প্রতিবেশী। পেশায় “শেফ” ।

মনিকা গেলার এমন একটি ক্যারেক্টার যে কিনা বন্ধুর পাশাপাশি অভিভাবকও। আমাদের বন্ধুমহলের মধ্যে সর্বদা এমন একটি ক্যারেক্টার অবশ্যই থাকে। বন্ধুমহলে এই বন্ধুটি সবসময় সবার খেয়াল রাখে অথবা আগলে রাখে।


✔✔Chandler Bing/চ্যান্ডলার বিং (ম্যাথিউ পেরি)

“ফ্রেন্ডস” সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার “চ্যান্ডলার বিং” যার প্রধান কাজ হচ্ছে “সার্কাজম” মানে হাসি ঠাট্টায় মেতে থাকা। সিরিজের অনেকটা সময় ধরে তার পেশা নিয়ে কনফিউজ থাকে সবাই। তার সংলাপ, হাস্যরসাত্মক মনোভাব, কথায় কথায় সার্কাস্টিক জবাব দেয়া আপনাকে মুগ্ধ করবে। বিশেষ করে তার কমিক টাইমিং।

“চ্যানলার বিং” নামক লেজেন্ডারি এই ক্যারেক্টারে অভিনয় করেছেন ম্যাথিউ পেরি। এই ক্যারেক্টার কে কেন্দ্র করে ফেইসবুকে আছে একাধিক ফ্যান-পেইজ।
ওয়ান অফ দ্যা ফাইনেস্ট ক্যারেক্টার। তাছাড়া হিউমার ইম্প্রোভ এর ক্ষেত্রেও একটি ক্যারেক্টারটি আপনাকে সাহায্য করবে।


✔✔Joey Tribbiani/জোই ট্রিব্বিয়ানি (ম্যাট লিব্লাঙ্ক)

জোই, একজন উদয়মান অভিনেতা। সে বিভিন্ন অপেরা ও অখ্যাত টিভি শো/টিভিসি গুলোতে কাজ করে থাকেন। খাবারের প্রতি অনেক দুর্বলতা তার, সহজ সরল এবং কোন সিরিয়েস রিলেশনশিপে বিলিভ করেন না। জোই চ্যান্ডলার বিং এর রুমমেইট ও বেস্ট ফ্রেন্ড।

জোই ট্রিব্বিয়ানি এই সিরিজের মোস্ট এডোরেবল ক্যারেক্টার। তার কাণ্ডহীন আচার আচরন, বিভিন্ন বিষয়কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেখার ধরন আপনাকে অনেক আনন্দ দেবে। ম্যাট লিব্লাঙ্ক এই ক্যারেক্টারে অভিনয় করেছেন।


✔✔ Ross Geller/রস্‌ গেলার (ডেভিড শুইমার)

রস্‌ , পেশায় “ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম” এর পেলিএন্টলিজিস্ট। সিরিজের প্রথম থেকেই তার জীবনে নানাবিধ সমস্যা শুরু হতে থাকে এবং তা প্রায় পুরো সিরিজ জোরেই বিদ্যমান থাকে। সে সিরিয়েস রিলেশনশিপে থাকতে পছন্দ করে এবং অন্যান্য কাজেও কমিটমেন্ট রক্ষা করে সর্বদা।
রস্‌ মনিকা গেলার এর বড় ভাই। ক্যারেক্টারটি প্লে করেছেন ডেভিড শুইমার।


✔✔ Phoebe Buffay/ফিবি বুফে (লিসা কুড্রো)

ফিবি বোফে, পেশায় “মাসুজ” ও নিজেকে সঙ্গীতশিল্পী মনে করেন যদিও সঙ্গীতের নামে মানুষকে অত্যাচার বলায় শ্রেয়। একাধারে ড্যাম কেয়ার টাইপ, চাইল্ডিশ এবং ইনোসেন্ট ক্যারেক্টার ফিবি বোফে। তাছাড়া সে বন্ধুমহলের মধ্যে বিভিন্ন বিষয়ে উদ্ভট ও মজাদার মন্তব্য করার জন্য বিখ্যাত।


✔Rachel Green/রেচেল গ্রীন (জেনিফার এনিস্টোন)

রেচেল গ্রীন, মনিকা গেলার এর বাল্যকালের বেস্ট ফ্রেন্ড ও রস গেলার এর লাভ ইন্টারেস্ট। রেচেল এর অন্যতম বৈশিষ্ট্য ফ্যাশন সচেতন, ক্যারিয়ার নিয়ে সদা অনিশ্চিত ও ধনী বাবার আদরের দুলালী। এক কথায় বাস্তবতা সম্পর্কে যার ধারনা খুবই কম। পেশা বলতে গেলে সিরিজের অনেক সময় ধরে ক্যাফের ওয়েট্রেস্‌ হিসেবে দেখা যায় তাকে।


সিরিজটি সম্পর্কে কিছু তথ্যঃ

✷সিরিজ ক্রিয়েটররা এই প্রোজেক্ট ডেভেলপ করার সময় ” Insomnia Cafe” টাইটেল ব্যাবহার করেছিলেন, পরবর্তিতে টাইটেল পরিবর্তন করে “Friends Like Us” রাখার চিন্তাভাবনা করেন কিন্তু ফাইনালি “Friends” টাইটেলটি সিলেক্ট করেন।

✷সিরিজের মুল ছয়জন এক্টর সবাই সমান সেলারি পেতেন।

✷মনিকা চরিত্রে অভিনয় করা “কার্টেনি কক্স” কে মূলত “রেচেল গ্রীন” চরিত্রে অভিনয় করার জন্য বলেছিল কিন্তু কার্টেনি কক্স স্ক্রিপ্ট পড়ার পর “মনিকা গেলার” চরিত্রটিকে পছন্দ করেন।

✷সিরিজটি মূলত চারজন কে মেইন কাস্ট এবং চ্যান্ডলার ও ফিবি কে সাপোর্টিং এক্টর হিসেবে নেয়ার চিন্তাভাবনা করেছিল কিন্তু ধীরে ধীরে ছয়জনই সমান ভাবে গুরুত্ব পায়।

✷রস্‌ গেলার চরিত্রে অভিনয় করা ডেভিড শুইমার এই সিরিজের ১০টি এপিসোড পরিচালনা করেছেন।

✷সিরিজের প্রত্যেকটি ক্যারেক্টার এর নাম “All My Children (1970)” মুভির বিভিন্ন ক্যারেক্টার থেকে নেয়া।

✷চ্যান্ডলার বিং ক্যারেক্টারে অভিনয়ের জন্য ম্যাথিউ পেরির আগে “Two and a Half Men” সিরিজে “এলেন হোপার” খ্যাত “জন ক্রায়ার” কে অফার করা হয়েছিল।

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×