somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির পাতায় “দিপু নাম্বার টু”!!!!

০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নব্বই দশক অথবা তার কাছাকাছি সময়ে যাদের জন্ম তাদের কাছে এই সিনেমাটি অন্য রকম এক ভাল লাগা ও গুরুত্ব বহন করে। “দীপু নাম্বার টু” নামটি কোথাও দেখলে অথবা শুনলেই চোখের সামনে ভেসে উঠে দিপু ও তারেক নামের দুই কিশোরের বন্ধুত্বের ও দু: সাহসিক অভিযানের গল্প। আর যাদের বাবা সরকারী চাকরিজীবী ছিলেন তাদের কাছে তো এই সিনেমার গল্প অনেকটা নিজের আপন ও পরিচিত গল্প।


কিশোর বয়সে কেও প্রিয় সিনেমার নাম জিজ্ঞাসা করলেই “দিপু নাম্বার ২” এর কথা মনে পরতো। আর বিটিভিতে এই সিনেমা সম্প্রচার করা মানেই ছিল ঐদিন সব কাজ-কর্ম ফেলে সিনেমাটি দেখতে বসে যাওয়া। আগামী ডিসেম্বর মাসে সিনেমাটি ২০ বছরে পদার্পন করবে।

গল্প সংক্ষেপঃ কিশোর বয়সী দিপুর (অরুণ সাহা) বাবা (বুলবুল আহমেদ) সরকারী চাকরিজীবী। পরিবারে সদস্য বলতে বাবা ও ছেলে দুজন। চাকরীর সুবাদে উনাকে প্রতি বছরই বদলী হয়ে নতুন জায়গায় যেতে হয়। ফলাফল দিপুকেও প্রতিবছর বদলাতে হয় তার স্কুল, বন্ধু এবং আশেপাশের চেনা পরিবেশ। তেমনি বাবা ট্রান্সফার হওয়ার কারনে নতুন এক স্কুলে ভর্তি হয় দিপু, এই স্কুলে তার দেখা হয় ডানপিটে স্বভাবের কিশোর তারিকের (শুভাশীষ) সাথে। তারিকের সাথে দিপুর দ্বন্দ্ব-বন্ধুত্বের ঘটনা ও এক দুঃসাহসিক ঘটনার সমন্বয়ে সিনেমার গল্প সাজানো হয়েছে।


তৎকালীন সময়ের গরীব-ধনীর প্রেমের গতানুগতিক গল্পের ভীরে “দিপু নাম্বার টু” কিশোরদের মনে প্রশান্তি দেয়ার গল্প ছিল।এই সিনেমায় একাধারে প্রকাশ পেয়েছে বন্ধুত্ব , ভালোবাসা, ত্যাগ এবং রোমাঞ্চকর গল্প। অনুধাবনমূলক ও শিক্ষণীয় অনেক ব্যাপারও ছিল সিনেমাটিতে।

মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম (যিনি “আমার বন্ধু রাশেদ” সিনেমার নির্মাতাও) এর পরিচালনায় ১৯৯৬ সালে সরকারী অনুদানে সিনেমাটি নির্মিত হয়।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×