somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনোদনে ভরপুর এডাল্ট-কমেডি ভিত্তিক অ্যানিমেশন মুভি “Sausage Party (2016)”

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“সসেজ পার্টি” এর ট্রেইলার রিলিজের পর থেকেই অপেক্ষা করছিলাম কখন ভাল প্রিন্ট আসবে, অবশেষে ব্লুরে রিলিজ হল!
ব্যাক্তিগতভাবে সেথ রোগান ও তার দলবলের (জোনা হিল, মাইকেল সেরা, জেমস ফ্রাঙ্কো, পল রুড, ড্যানি ম্যাকব্রাইড) সিনেমাগুলোর ফ্যান আমি। তাদের প্রায় প্রত্যেকটি সিনেমাই দারুণ এন্টার্টেইনিং ও উপভোগ্য হয়।
উদাহরণ হিসেবে Knocked Up, Superbad, Pineapple Express, Neighbors, How to Train Your Dragon সিনেমা গুলোর কথা বলা যায়, যেগুলোর ডিরেকশন, প্রডিউস, স্ক্রিপ্ট অথবা কাস্টিঙ্গে এই টিম রয়েছে।
সুতরাং “সসেজ পার্টি” দেখার আগ্রহ তৈরি করার ক্ষেত্রে প্রথমে ট্রেইলার এবং পরে এই নাম গুলোই যথেষ্ট!! এবং সিনেমাটি আশাহত করেনি, ভালো লেগেছে বেশ।



▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Sausage Party (2016)
Director: Greg Tiernan & Conrad Vernon
Writers: Seth Rogen & Kyle Hunter
Genres: Animation । Adventure । Comedy
Stars: Seth Rogen, Jonah Hill, Kristen Wiig, Michael Cera, James Franco, Paul Rudd, Edward Norton, Salma Hayek.
IMdb: 6.7/10
SAUSAGE PARTY - Official Restricted Trailer
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

প্লট সামারীঃ এক সুপার শপে বিভিন্ন খাবারের পণ্যদের জীবনের অদ্ভুত কর্মকাণ্ড ও পরিনিতি দিয়ে সিনেমাটির গল্প সাজানো হয়েছে।
সুপার শপে সাজানো রয়েছে সারি সারি খাবার! যাদের সুপার শপের বাহিরের দুনিয়া সম্পর্কে কোন ধারনা নেই। খাবার গুলো অপেক্ষা করছে কখন ক্রেতারা তাদের ক্রয় করবে এবং তাদের স্বপ্নের জগতে (ক্রেতাদের বাড়ি) নিয়ে যাবে। এরই মাধ্যমে যেন তাদের জীবনের সার্থকতা অন্তর্নিহিত রয়েছে। কিন্তু পণ্যগুলো জানেনা তাদের জন্য কি নির্মম ও ভীতিকর পরিণতি অপেক্ষা করছে।


প্রথমত অ্যানিমেশন সিনেমা হলেও, প্রচুর স্ল্যাং ও এডাল্ট কন্টেন্ট রয়েছে, সুতরাং ভুলেও বাসার বাচ্চাদের নিয়ে একসাথে সিনেমাটি দেখবেন না B-) পিক্সারের অ্যানিমেশন গুলোর মত হাই-থটের সিনেমা ভেবে দেখতে বসলে হতাশ হবেন। তবে সিনেমাটি পিউর এন্টার্টেইনিং বেইসড! যারা অলরেডি “সেথ রোগান টিপিকেল কমেডি” সম্পর্কে ধারণা রাখেন তারা ফানি দৃশ্য গুলোতে ভাল ভাবেই এঞ্জয় করবেন।

আর্টিস্টদের কথা বললে সেথ রোগান, জোনা হিল, মাইকেল সেরা, জেমস ফ্রাঙ্কো, পল রুড, ড্যানি ম্যাকব্রাইড এর মত আর্টিস্টদের ভয়েস কমেডি জনরার অ্যানিমেশন মুভির জন্য পার্ফেক্ট। সিনেমাতে তারা তাদের কাজ খুব ভাল ভাবেই করেছে। বোনাস হিসেবে ছিল এডোয়ার্ড নর্টন এর ভয়েস। যেহেতু অ্যানিমেশন মুভি সেহেতু মুভির টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে পারছিনা। তবে স্ক্রিপ্ট, আর্টিস্ট ও চকচকে অ্যানিমেটেড দৃশ্য মিলিয়ে দারুণ।
সো…এডাল্ট-কমেডি জনরার অ্যানিমেশন হিসেবে সিনেমাটি বেশ উপভোগ্য, হতাশ হবেন না আশা করি। হ্যাপি ওয়াচিং
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×