somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে সিনেমার রিভিউ লিখবেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিনেমার রিভিউ লেখার আসলে ধরাবাঁধা কোন নিয়ম নেই, নিজস্ব স্টাইলে একটি সিনেমা সম্পর্কে নিজের মতামত উপস্থাপন করায় হল মুখ্য বিষয়। সিনেমার প্রতি ভালোবাসা ও লেখালেখি করার ইচ্ছাশক্তি থাকলেই রিভিউ লেখা সম্ভব। তবুও যারা নতুন রিভিউ লিখতে চাচ্ছেন তাদের জন্য আমার স্বল্প-জ্ঞানে রিভিউ লেখার ব্যাসিক কিছু পরামর্শ দিলামঃ

╠═══রিভিউ লেখার সময়ে করনীয়ঃ

••► প্রথমে সিনেমাটি নিয়ে দু-তিন লাইনের স্পষ্ট মতামত লিখুন। অনেকটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটিকে পরিমাপ করার মতন। এই অংশটি দ্বারা পাঠকরা যেন সিনেমাটি সম্পর্কে আপনার ইতিবাচক বা নেতিবাচক অবস্থান বুঝতে পারে!

••► সিনেমা সম্পর্কে ব্যাসিক ইনফরমেশন দিন (উদাঃ সিনেমার নাম, মুক্তির সাল, পরিচালকের নাম, কী ধরনের সিনেমাঃ কমেডি, হরর, থ্রিলার ইত্যাদি। সিনেমার মূল অভিনয়শিল্পী ও স্ক্রিপরাইটারের নাম)
অতঃপর সিনেমা রিলেটেড বিখ্যাত ওয়েবসাইট গুলোর রেটিং লিখুন (উদাঃ IMDb, Rotten Tomatoes, Metacritic)! এতে করে পাঠকরা আগ্রহী হয়ে উঠবে।

(নোটঃ এই অংশটুকু ইংরেজিতে লিখা উত্তম)

••► সিনেমার কাহিনী সংক্ষিপ্ত আকারে লিখুন। তবে সারমর্ম লিখতে গিয়ে যেন সিনেমার স্পয়লার তথা টুইস্ট বা সারপ্রাইজ নষ্ট না হয়। এই অংশটির মূল উদ্দেশ্য হলো পাঠকদের সিনেমাটির গল্প সম্পর্কে আংশিক ধারণা দেয়া।

••►সিনেমাটি সম্পর্কে বিশ্লেষণ মূলক মতামত দিন।

-সিনেমাটি ভাল লাগার কারন।
-সিনেমার কনসেপ্ট অথবা স্পেসিফিক কোন বিষয়টি আপনাকে অভিভূত করেছে?
-সিনেমার বিশেষ কোন দৃশ্য বা ডায়লগ ভাল লেগে থাকলে উল্লেখ করুন।
-সিনেমায় কোন হিডেন-ম্যাসেজ/শিক্ষণীয় কিছু ছিলো কী? অথবা গল্পের মাধ্যমে পরিচালক দর্শকদের প্রতীকী কিছু বুঝাতে চেয়েছেন?

উপরের পয়েন্ট গুলো ইন্টারেস্টিং করতে বিভিন্ন প্রাসঙ্গিক উদাহরণও টানতে পারেন, তবে অবশ্যই যেন অতিরিক্ত ও একঘেয়েমি আলোচনা না হয়ে যায়।


••► সিনেমার কলাকুশলীদের (অভিনয়শিল্পী, পরিচালক, ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজার, সিনেমাটোগ্রাফার ইত্যাদি) পারফমেন্স সম্পর্কে আলোচনা করুন।

কলাকুশলীদের পূর্বের বিখ্যাত কাজ গুলো উল্লেখ ও তুলনা করার চেষ্টা করবেন। ( উদাঃ ক্রিস্টোফার নোলানের "ইন্টারস্টেলার" এর পাশাপাশি পূর্বের "দ্য ডার্ক নাইট" ও "ইনসেপশন" অনেক ভাল লেগেছিল)

••► সিনেমাটি সম্পর্কে বেশ ইন্টারেস্টিং ও দুর্লভ কিছু তথ্য লিখুন। (উদাঃ ক্রিস্টোফার নোলানের "ইনসেপশন" সিনেমার চিত্রনাট্য লিখতে সময় লেগেছিল প্রায় ১০ বছর)

••► পরিশেষে,গোছানো একটি উপসংহার মাধ্যমে রিভিউটি শেষ করুন এবং সম্ভব হলে সিনেমাটির ডাউনলোড লিংকটি দিয়ে দিন।

================================================

╠═══রিভিউ লেখার পূর্বে করনীয়ঃ

••►লেখক হওয়ার পূর্বে নিজে একজন উৎকৃষ্ট পাঠক হওয়া প্রয়োজন। বিখ্যাত সমালোচকের লেখা পড়ার অভ্যাস গড়ে তুলুন। তাছাড়া সিনেমা সম্পর্কিত গ্রুপ গুলোতে আপনার পছন্দের লেখকদের লেখা নিয়মিত পড়ার পাশাপাশি পর্যবেক্ষণ করুন, এতে করে ব্যাসিক একটা ধারনা তৈরি হবে।

••►সিনেমা দেখার সময়ে ভালভাবে পর্যবেক্ষণ করুন, বিশেষ কোন দিক ভাল বা মন্দ লাগলে লিখেও রাখছে পারেন। (উদাঃ সিনেমার স্পেসিফিক একটি ডায়লগ, কোন বিশেষ দৃশ্যে অভিনেতার চমকপ্রদ অভিনয়, কোন স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা বিশেষ লোকেশন ইত্যাদি)

••►ফেইসবুকে বা ব্লগে পাবলিশ করার আগে নিজেই কয়েকবার পড়ে নিন, এতে করে ছোটখাটো ভুল-ক্রুটি গুলো কমে যাবে।

••► রিভিউ এর সাথে মানসম্মত ও ইন্টারেস্টিং পোস্টার যোগ করে দিন। এতে করে লিখার সৌন্দর্য বাড়বে।

============================================

╠═══বর্জনীয়ঃ

••►রিভিউতে অপ্রয়োজনীয় বিষয় ও আলোচনা লিখে অহেতুক টেনে বড় করা।
••►রিভিউর সৌন্দর্য বাড়াতে অতিরঞ্জিত কথাবার্তা বা অতি-প্রশংসা করা।
••►অহেতুক কঠিন শব্দের ব্যাবহার।
••► ভুল বানান (আমি নিজেও এই সমস্যা দূর করার চেস্টা চালিয়ে যাচ্ছি) ও অসঙ্গতিপূর্ণ বাক্য গঠন।

=================== কিছু কথা=======================

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লিখায় "নিজস্বতা" আনা। রিভিউ লেখার প্রচলিত নিয়মকানুন মেনেও অনেক ইউনিক ও মানসম্মত রিভিউ লিখা যায়। একটি মানসম্মত রিভিউও একটি মানসম্মত কবিতা কিংবা গল্পের মতই উপভোগ্য হয়ে উঠে।

পরিশেষে এটাই বলবো যে, সাহস করে জাস্ট লিখে ফেলুন, প্রথমেই লিখার মান নিয়ে চিন্তা করে নিজের মনোবল নষ্ট করবেন না। ধীরেধীরে ঠিকই লেখার মান বাড়তে থাকবে। আপনার রিভিউতে পাঠকদের প্রশংসা, সমালোচনা, পরামর্শ সাদরে গ্রহন করুন। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×