somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ- "একটি সহজ গল্পের কাহিনী"

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ কোরবানি ঈদ। এক হতদরিদ্র ছেলে কাকের মুখে একটুকরো মাংস দেখে তার নিরুপায় মা কে বলেছিল,
মা আজকে কি আমাদের ঘরে মাংস রান্না হবে??
নিরুপায় মা সে কথা শুনে এক বড় লোকের বাড়ি থেকে কয়েক টুকরো মাংস যোগার করেছে। কিন্তু রান্না করার জন্য মশলা যোগার করতে পারে নি। সে জন্য রাস্তার পাশে একটা দোকান থেকে গরুর মাংসের মশলার পকেট চুরি করতে গিয়ে ধরা খায়।
ছেলেটি মাংস হাতে নিয়ে বাড়িতে অপেক্ষা করছে কখন তার মা এসে মাংস রান্না করবে। কারণ তার যে দেরি সইছে না। আশেপাশের সব বাচ্ছারা যে মাংস দিয়ে ভাত খেয়ে বিকেলে খেলতে এসেছে। তাদের হাতে মাংস দিয়ে ভাত খাওয়ার সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। কিন্তু তার মা এখনো কেন আসছে না??
মায়ের জন্য অপেক্ষা করতে করতে ছেলেটি রাত্রে ঘুমিয়ে পরে। কিন্তু রাত্রেউ তার মা আসে নি। একদিন যাওয়ার পর দুদিন হয়ে গেছে তার মা যে এখনো আসছে না।
মা দুদিন পর বাড়িতে এসে দেখে মাংস থেকে পচে দুর্গন্ধ বের হচ্ছে।
মাকে দেখতেই ছেলেটি মাকে জরিয়ে ধরে বললো, কোথায় গিয়েছিলে মা?? আর পচা মাংসের টুকরো মা কে দিয়ে বললো, মা আজকে আমরা মাংস দিয়ে ভাত খাবো??
নিরুপায় মা কি করে ছেলেকে বলবে যে তার মা চুরি করতে গিয়ে ধরা পরে জেলখানায় দুই দিন বন্ধী ছিল আর এই পচা মাংসের টুকরো গুলো যে আর খাওয়া যাবে না। ছেলেটির মা যেন নির্বাক নিথর হয়ে গেলো।
ছেলেটি মায়ের ছেড়া আচল টেনে বার বার খরের তৈরি রান্না ঘরের দিকে ইশারা করছে আর বলছে, মা আমি দুদিন ধরে কিচ্ছু খাই নি মা, মা এসোনা না রান্না করবে.....ছেলের অস্থিরতা দেখে মা আর চুপ থাকতে পারলো না।
শেষমেষ কাঁদোকাঁদো চোখে মা ছেলেকে বললো, বাবা তকে আমি পরেরবার মাংস খাওয়াবো। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে এ বছর আমি মাংস খেলে অসুখ হয়ে মা মরে যাবো। তকে ছেড়ে মা এ পৃথিবী থেকে চলে যাবো। ছেলেটি মাকে আরও জোরে জড়িয়ে ধরে বললো, মা আমি আর জীবনেও মাংস খাবো না। তবু আমি তোমাকে মরতে দিবো না।
ছেলেটি মাকে শক্ত করে গলায় জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর মা ছেলেটিকে কোলে নিয়ে আসমানের দিকে চেয়ে চোখটিপে কাঁদছে।
মা ও কাঁদছে, ছেলেও কাঁদছে। এরকম আরও অনেক মা-ছেলে কাঁদছে। শুধু হাসছে এক শ্রেণীর বড়লোক মানুষেরা। সবাই যার যার মতো করে চলছে। কারো একটি কান্না যেন আরেকটি হাসির উপর কোন প্রভাব ফেলছে না। যার যার কাছে যার যার কাহিনী যেন একটি সহজ গল্প। শুধু প্রচ্ছদ টাই একটু ভিন্ন যেটা মানুষ দেখতে পায়।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×