somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য গল্পঃ- " ক্রাশ খাওয়ার অপর নাম বাশ খাওয়া "

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিকিৎসা জগতে একজন স্মার্ট ডাক্তার হিশেবে Dr. mike একজন আলোচিত ব্যক্তি। ছেলেদের কাছে স্মার্ট হিশেবে আলোচিত হলেও মেয়েদের কাছে উনি ক্রাশ নামেই পরিচিত। মেয়েরা সুন্দর হলে ছেলেরা বলে সুন্দরী আর অতিরিক্ত সুন্দরী হলে উপমা দেয় অপরূপা, পরি, মায়াবতী ইত্যাদি। কিন্তু ছেলেরা সুন্দর হলে মেয়েরা বলে ক্রাশ। অনলি ক্রাশ। একদিন Dr. Mike উনার চেম্বারে বসে রোগী দেখছেন। হিশেব করলে দেখা যাচ্ছে সিরিয়ালে কমবয়সী মেয়ে রোগী বেশি। উনার কম্পাউন্ডার জিজ্ঞেস করলেন ভাই আপনার এত এত মেয়ে রোগী কিভাবে চেক আপ করেন??
Dr.Mike হেসে বললেন, আমি ওদের দেখি না। ওরা আমাকে এক নজর দেখে চলে যায়।
'ভাই ওদের রোগ টা আসলে কি??'
' রোগটা হলো ক্রাশ। '
আজকাল বর্তমান থেকে ভবিষ্যৎ এর দুনিয়া টা ক্রাশের উপর চলছে । উদাহরণ দেইঃ- ভার্সিটি থেকে ছেলে বা মেয়ে অনেক লেইট করে বাড়ি ফিরেছে। মা তার সন্তান কে জিজ্ঞেস করলেন কি রে এত লেইট করে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লি কিছু খাবি না???
' না মা আমি আজ ক্রাশ খেয়ে এসেছি'
বার্থডে পার্টি কিংবা বিয়ে বাড়ি থেকে আসার পর পেটে ভিষণ গোলমাল দেখা দিচ্ছে। টয়লেট দুর্গন্ধে ভরে গেছে। টয়লেট থেকে বের হওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরপর ই পেটে ঘুরঘুর ঘুরঘুর ডাক দিচ্ছে।
মা এসব দেখে সন্তান কে ম্যাট্রিল ঔষধ দিয়ে বললেন, এই নে এটা খেয়ে নে তাহলে পেটের সমস্যা কমবে। বিয়েতে কি এমন খেয়ে এলি যে পেটে এত সমস্যা করছে??
' আসলে মা আজ লোভ সামলাতে পারি নি তাই একটু ক্রাশ বেশি খেয়ে ফেলছি'
মা বললেন, একটু কম খেলেই ত পারিস। তাহে ত ম্যাট্রিলে কাজ দিবে না। এই নে ম্যাট্রিলের বদলে ক্রাশটিল খা। আমি আগেই ফার্মেসী থেকে আনিয়ে রেখেছি।
হঠাৎ পাঁচ তলা থেকে মা জুড়ে চিৎকার করলেন, হায়রে হায় আমার মেয়ের কি হলো রে....
আশেপাশের ফ্ল্যাট থেকে মানুষ দৌঁড়ে গিয়ে দেখল উনার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আর মুখ দিয়ে ফেনা পড়ছে। সবাই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলো,
ডাক্তার মেয়েটিকে দেখার পর বলবে, মেয়েটি খুব বেশি পরিমাণ ক্রাশ খেয়ে ফেলেছিল। ভাগ্য ভাল। যদি আরেকটু লেইট হতো তাহলে রোগী কে বাঁচানো যেতো না। আর খেয়াল রাখবেন যেন রোগী যেন আশেপাশের কোন ফ্ল্যাটে কিংবা ছাদে বেড়াতে না যায় তাহলে আবার ক্রাশ খেয়ে বড় কোন অঘটন ঘটতে পারে। চিন্তা করার কারণ নেই Now out of danger..।
Dr.Mike কম্পাউন্ডারের সাথে এসব আলোচনা করছিলেন। হঠাৎ এক ব্যক্তি উনার স্ত্রী কে অজ্ঞান অবস্থায় নিয়ে এলেন। Dr. Mike রোগী কে দেখে বুঝলেন প্রেগন্যান্সি কেইস। ইমারজেন্সি অপারেশন করতে হবে।
Dr. Mike অনেকক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বললেন, খুশির খবর অপারেশন সাকসেসফুল। আপনার ছেলে হয়েছে। তবে জ্ঞান এখনো ফিরে নি। এক্ষণি জ্ঞান ফিরে আসবে।
অল্পসময় পর মহিলাটির জ্ঞান ফিরে আসে। Dr. Mike মহিলাটির সুস্থতা যাচাই করার জন্য মহিলাটির সাথে কিছুক্ষণ আলাপচারীতা করলেন তারপর চলে গেলেন উনার চেম্বারে।
কিন্তু চেম্বারে যাওয়ার পর ই কম্পাউন্ডার এসে Dr.Mike কে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বললেন মহিলাটি মারা গেছেন।
Dr.Mike চিরকুট খুলে পড়ে দেখলেন, মহিলাটি উনাকে দেখার পর হার্টে কেমন কেমন করছিল। উনি তা সহ্য করতে না পেরে এক বোতল ক্রাশ খেয়ে আত্মহত্যা করলেন। চিরকুট টির একেবারে নিচে লিখে গেছেন "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়"
.
বিষয়বস্তুঃ- ক্রাশ
#হাবিব_শুভ
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×