আজ এখনকার যুগের সব চাইতে সম্মানী শিক্ষক জনাব করিমুল্লাহ সাহেবের একটা ছোট্ট ইন্টার্ভিউ নিতে আমি ক্রাশ টিভির উপস্থাপিকা মিস চাঁদতারা খানম হাজির হয়েছি আপনাদের টিভিসেটের সামনে। আমি এখন স্যার করিমুল্লাহ সাহেব কে নিয়ে সরাসরি আমাদের ক্যামেরার সামনে বসে আছি আর আমার পাশেই একটি আর.এফ.এল চেয়ারে পা দুলিয়ে বসে আছেন স্যার করিমুল্লাহ সাহেব। আপনারা চাইলেই কথা বলতে পারেন আমাদের সবার এই প্রিয় মুখের সাথে। কথা বলার নাম্বার চ্যানেলটির নিচের পর্দায় দেয়া আছে। দর্শক দের আরেকটা তথ্য জানিয়ে দেই আমিও কিন্তু আর.এফ.এল চেয়ারে বসে আছি। দেখতে সুন্দর, গায়ে মোটা, ওজনে হেব্বি, দামে সস্তা আর.এফ. চেয়ার। এত টেকসই, এত মজবুত যে বাহাদুর হাতি পারা দিলেও ভাঙ্গবে না। একবার কিনলে তিন পুরুষ আর ফার্নিচার কিনার দুঃচিন্তা করবে না। লাইফ আমাদের ক্রাশ টিভির স্যাটেলাইটের মতই স্যাটেল হয়ে যাবে।
প্রিয় দর্শক আমরা এখন চলে যাবো সোজা স্যার করিমুল্লাহ সাহেবের কাছে,
চাঁদতারা খানমঃ- আচ্ছা স্যার আপনি এই শিক্ষতা পেশায় কি করে ডুকলেন??
স্যারঃ- আসলে আমার ছোট বেলা থেকে শখ ছিল এই পেশায় নিয়োজিত হওয়া। তাই একটা ডিটারমাইন্ড থেকেই এই পেশায় আসা।
চাঁদতারা খানমঃ- আপনার শিক্ষকতা জীবনে সব চাইতে স্মরণীয় কোন ঘটনা আমাদের সাথে শেয়ার করলে খুব ই ভাল হতো...।
স্যারঃ- হে অবশ্যই। আমাদের সবার জীবনে স্মরণীয় ঘটনা থাকে তেমনি আমারো আছে। আমার জীবনের স্মরণীয় ঘটনা হলো...........
স্যার করিমুল্লাহ কে মাঝ কথার মধ্যে থামিয়ে..
চাঁদতারা খানমঃ- স্যার আমরা শুনবো আপনার স্মরণীয় ঘটনা তবে পাঁচ মিনিটের একটা ছোট্ট বিজ্ঞাপনের পর.....
সো.. দর্শক বিজ্ঞাপনের পরেই আমরা আবার ফিরে আসছি। কোথাও যাবেন না। আমাদের সাথে আছেন স্যার করিমুল্লাহ সাহেব। এই সম্প্রচার টি করতে সাহায্য করেছে আর.এফ.এল চেয়ার এন্ড পণ্য সামগ্রী।
বিজ্ঞাপনের পর-
হেলো দর্শক আমরা জানি আপনারা আমাদের ছেড়ে কোথাও যান নি। স্টিল বসে আছেন আমাদের ক্রাশ চ্যানেলের সাথে। আমি আবার পরিচয় করিয়ে দেই আমাদের সাথে আছেন স্যার করিমুল্লাহ সাহেব আর আমি মিস চাঁদতারা খানম। আর এই অনুষ্ঠান টি সম্প্রচার করতে সাহায্য করেছে আর.এফ.এল চেয়ার এন্ড পণ্যসামগ্রী। বাই দ্যা ওয়ে আমরা বিজ্ঞাপনের আগে শুনছিলাম স্যারের জীবনের ঘটে যাওয়া কোন স্মরণীয় ঘটনা।
সো স্যার এবার আপনি বলুন আপনার জীবনের সে ঘটনা গুলো যেগুলো আমরা শোনা এবং জানার জন্য বসে আছি টিভি সেটের সামনে।
স্যারঃ- আমার জীবনের সব চাইতে স্মরণীয় ঘটনা হলো----
ক্রিং ক্রিং ক্রিং........
হঠাৎ ফোন বেজে উঠলো। চাঁদতারা খানম স্যার কে থামিয়ে বললেন, আমরা শুনছি আপনার কথা কিন্তু এর আগে শোনে নেই দর্শক ফোন দিয়ে কি বলে......
ফোন রিসিভ করার পর.......
হেলো দর্শক আপনি কে, কোথায় থেকে ফোন করেছেন তা জানিয়ে আপনার প্রিয় মুখের সাথে কথা বলুন....
দর্শক(১)- স্যার কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আর স্যারের সব চেয়ে পছন্দের লেখক কে???
দর্শক আপনার প্রশ্নের উত্তর আশা করি আমাদের স্যার দিবেন। কিন্তু এর আগে আমরা জানবো উনার জীবনের সব চেয়ে স্মরণীয় ঘটনা কি।
স্যারঃ- আমার সবচেয়ে..........
আবার ক্রিং ক্রিং ক্রিং......আরেকজন দর্শক ফোন দিয়েছেন। মিস চাঁদতারা খানম এবারো স্যার করিমুল্লাহ সাহেব কে কথার মাঝখানে থামিয়ে দিয়ে দর্শকের ফোন রিসিভ করলেন.....কিন্তু দর্শকের কোন কথাই শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রব্লেম করছে সে জন্য ফোন কেটে গেলো। মিস চাঁদতারা খানম দর্শক দের উদ্দেশ্যে বললেন, দর্শক আমারা দুঃখিত নেটওয়ার্ক সমস্যার কারণে আপনার কল টি কেটে গেছে। আপনি আবার ট্রাই করেন।
আবার ক্রিং ক্রিং ক্রিং করে ফোন আসলো......। চাঁদতারা খানম ফোন রিসিভ করে বললেন , দর্শক আপনি কি বলতে চান বলুন আজকে আমাদের অতিথি স্যার করিমুল্লাহ সাহেব।
দর্শক(৩)- আপা আমি আপনার সাথে কথা বলবো।
চাঁদতারা খানমঃ- জ্বি বলুন ......।।
দর্শক(৩)- আপা আপনাকে আজ অনেক সুন্দর লাগছে...।
চাঁদতারা খানম হেসে হেসে একটূ লজ্জা মুখে বললেন , আপনাকে অনেক ধন্যবাদ...।
কিছুক্ষণ পর......
প্রিয় দর্শক আমাদের সময় হয়েছে আবারো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেয়ার।। আমরা বিরতি থেকে এসেই শোনবো স্যারের সেই স্মরণীয় ঘটনা টা।
বিজ্ঞাপনের পর......
সুপ্রিয় দর্শক আর.এফ.এল চেয়ার এন্ড পণ্য সামগ্রীর সৌজন্যে পরিচালিত এই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি স্যার করিমুল্লাহ সাহেব। আমরা এখন জেনে নিবো উনার জীবনের স্মরণীয় ঘটনা সম্পর্কে....
কিন্তু স্যার কথা বলার আগেই ওপাশ থেকে ক্যামেরাম্যানের আওয়াজ..."কাট"..লাইন বিচ্ছিন্ন। আপা সিগনালে সমস্যা দিচ্ছে। পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে......।
স্যার করিমুল্লাহ এবার রেগে গেলেন...বললেন, আমার আজকের দিনের চাইতে আর কোন স্মরণীয় ঘটনা নেই। আমি চললাম।
চাঁদতারা খানমঃ- তাহলে স্যার আপনার ঘটে যাওয়া কোন হতাশার কথা বলে যান।
স্যারঃ- আমার আজকের দিনের ঘটনার চাইতে আর কোন হতাশার ঘটনাও নাই।
স্যার করিমুল্লাহ সাহেব চলে যাওয়ার পর সিগনালটির সংযোগ টি আবার চালু করা হয়.....কিন্তু ততোক্ষণে অন্য অনুষ্ঠান টি চালু হয়ে যায়..।
.
বিষয়বস্তুঃ- স্যার করিমুল্লাহ সাহেবের স্মরণীয় ঘটনা....
#হাবিব শুভ
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



