somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামের কসাইয়ের বিরুদ্ধে আপিল বিভাগের রায় দ্রুত কার্যকর দেখতে চাই

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় বহালে আপিল বিভাগের সিদ্ধান্তের পর গত বুধবার সারা দেশে হরতাল আহবান করেছিল জামায়াত। আইন-শৃংখলা বাহিনীর সতর্ক নজরদারীর কারনে সে হরতাল তেমন কোনো অঘটন ছাড়াই শেষ হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালে বন্দরনগরী চট্টগ্রামে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে নিয়ে নির্যাতন এবং অসংখ্য হত্যাকান্ডের দায়ে অভিযুক্ত করে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদন্ড দিয়েছিল। শুনেছি, মুক্তিযুদ্ধকালীন স্থানীয় লোকজন তাকে চট্টগ্রামের কশাই হিসেবেই জানতো। আমাদের বিশ্বাস, দ্রুতই এই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হবে এবং উচ্চ আদালতের আদেশও দ্রুত বাস্তবায়িত হবে।
অনেকের মত আমিও ব্যক্তিগতভাবে শাস্তি হিসাবে মৃত্যুদন্ডাদেশের বিপক্ষে হলেও অন্তত যুদ্ধাপরাধের মত ভয়ংকর অপরাধের সাথে জড়িতদের ফাঁসির রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক বলেই মনে করি। ২০০১ সালে আমি যখন দৈনিক জনকণ্ঠের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করি, সে সময় পত্রিকাটিতে ‘সেই রাজাকার’ শিরোনামে শতাধিক প্রতিবেদন ছাড়া হয়েছিল। দেশের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের মত আমিও সিলেটের বালাগঞ্জের বুরুঙ্গা ও আদিত্যপুরের পৃথক দুটি গণহত্যার ঘটনা এবং ফেঞ্চুগঞ্জের গণহত্যা নিয়ে প্রতিবেদন লিখেছিলাম। দৈনিক জনকণ্ঠের সেই প্রতিবেদনগুলোই বর্তমানে আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন গণহত্যার অন্যতম দলিল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া, একাত্তরে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত রাজকার, আল-বদর, আল-শামস্ বাহিনীর কর্মকান্ডের প্রশংসাসূচক প্রতিবেদনগুলোও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বড় প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হয়েছিল। দৈনিক সংগ্রামের ঐসব প্রতিবেদনগুলোতে অনেক যুদ্ধাপরাধীর বক্তব্য, মন্তব্যও প্রকাশিত হয়েছিল। তাই মানবতাবিরোধী যুদ্ধাপরাধে স্বীকৃত অপরাধীদের সর্বোচ্চ দন্ড নিয়ে তাদের অনুসারিদের সাফাই, প্রতিবাদ, অসন্তুষ্টি থাকলেও সাধারণ মানুষ প্রকৃত ঘটনা জানেন। তাই তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে এবং আপিল বিভাগের রায়ে সন্তুষ্ট। এতে দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পাবে।
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানী ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে আপিল বিভাগের রায় ঘোষণার অপেক্ষায় আছে মামলাটি। আমার বিশ্বাস, এই মামলাটিসহ যুদ্ধাপরাধের সকল মামলার নিষ্পত্তি বর্তমান সরকারের মেয়াদকালেই সম্পন্ন হবে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×