somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুর নাহারের প্রেম একটি স্বপ্ন ও সম্ভবনার অকাল মৃত্যু - ১

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা আটপৌরে শাড়ীর মতো নিতান্তই সাধারণ। তাতে না আছে উল্লাস, না আছে বিস্ময়, না আছে উচ্ছলতা"- কথাগুলো 'যাযাবর' ছদ্মনামে বিনয় মুখোপাধ্যায় লিখে গিযেছিলেন "দৃষ্টিপাত" উপন্যাসে। যদি তিনি বেঁচে থাকতেন এবং পরিচিত হতেন আজকের "নুর নাহারের" সাথে তাহলে এই লাইন দুটো কেটে দিতেন্। আজকের নুর নাহারের কাছে প্রেম এক অনিবার্য ঐশ্বর্য, যার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। প্রেম আসলে অন্ধ। প্রেমে পড়লে মানুষ সত্যিই অন্ধ হয়ে যায়। প্রেমের কারনে মানুষ অতি সহজেই আপন জনকে ভুলে যায়। এমনকি জন্মদাতা পিতা মাতাকেও। প্রেম অনেক সময় মানুষকে হিতাহিত ঞ্জান শূন্য করে তুলে। প্রেমের কারনেই মানুষ বিবেক বুদ্ধিহীন আচরন করে। প্রেমের কারনে মুহুর্তে মা-বাবার গভীর সম্পর্ককে ভুলে যেতেও কুন্ঠাবোধ করে না। তারই বাস্তব উদাহরন আজকের নুর নাহার। স্বল্প শিক্ষিত একটি গ্রাম্য মধ্যবিত্ত পরিবারে জন্ম । বাবা প্রবাসী ছোট বেলা থেকেই মায়ের আদর যত্মে বেড়ে উঠে। বাবার খুব আদরের ছিল। মেয়ের কোন চাহিদাই অপূর্ণ রাখেনি কখনো। বাবা মধ্যবিত্ত পরিবারের হলেও চাকুরীর সুবাদে তার উঠা বসা ছিল উচ্চবিত্ত সমাজে। মেয়েটিও ছিল মেধাবী। বাবা- মায়ের স্বপ্নছিল মেয়েকে ডাঃ বানানোর। সে লক্ষ্যের কাছাকাছি পৌছেও গিয়েছিল।এস.এস.সি পাশ করার পর ভর্তি করা হয়েছিল উচ্চবিত্ত শ্রেনীর কলেজ উত্তরা উইমেন্স কলেজে।সেখান থেকে এইচ.এস.সি পাশ করার পর ভর্তি করা হয় মেডিক্যাল কোচিং এ কিন্ত আচমকা জড়ো হাওয়ার তার সমস্ত স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। দুঃসময় যখন আসে তখন ঝাঁক বেঁধে আসে। কিন্ত ঝাঁক বেঁধে আসতে থাকলেও তো সীমা থাকে সব কিছুরই। কিন্ত সীমা ছাড়িয়ে যাওয়া দুঃসময় তার উপর ভারী ভারী পাথরের মত পড়তে থাকে। চুড়ান্ত দুঃসময়টি আসে যখন শোনে তার স্বপ্নের ফসল, আদরের ধন, নয়নের মনি হিন্দু ধর্মের একটি নেশাখোর সন্ত্রাসী ছেলের সাথে বাড়ী থেকে বেড়িয়ে গিয়ে তাকে বিয়ে করে ফেলেছে । যে মেয়ে শখ করে নিজের এমন সর্বনাশ করেছে, আমরা কি ই বা করতে পারি তার জন্য, কিছুই না। সেতো স্বশিক্ষায় শিক্ষিত। ভালো মন্দ বিচার বোধ নিশ্চয়ই তার ছিল। তারপরও অনিশ্চিত জীবনের দিকেই সে পা বাড়িয়েছে।কিন্ত কি পেয়েছে এ অসম ঐশ্বর্য ময় প্রেম থেকে? বেদনা লাঞ্জনা গঞ্জনা সহ আরো অনেক কিছূ যা হয়তো তার জীবনে অবধারিত ছিল না। বাবা প্রায় সময়ই মেয়েকে বলতেন, তুমি যখন একা থাক, তখন তুমি যার তার সঙ্গে মিশো আমার অসুবিধা নেই। কিন্ত সে যেন তোমার সমবয়সী, সমশ্রেণীর হয়। তোমার সামাজিক অবস্থান তোমার চলার সঙ্গিটির সামাজিক অবস্থান যেন এক হয় তাতে আমার কোন আপত্তি থাকবে না। কিন্ত সে এখন যার হাত ধরে বেরিয়ে গেছে তাকে কি ভাবে মেনে নেব। তাই বারবার তাকে ফিরে আসতে বলা হয়। সে ফিরে না আসার ব্যাপারে অটল থাকে। খেয়ে না খেয়ে স্বামী নামক অপদার্থ মানুষটাকে নিয়েই কাটিয়ে দিতে চায় ভবিষ্যতের দিন গুলি কিন্ত সীমাহীন অর্থকষ্টে স্বামী নুরনাহারকে না বলে বাসা থেকে বেড়িয়ে যায় এবং তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের এক বুক বেদনা, না পাওয়ার সীমাহীন কষ্ট ও হতাশা সাথে কিছুটা ঘৃনা মিশ্রিত অভিমান নিয়ে বাড়ীতে ফিরতে মনস্থির করে বাড়ীতে ফিরে আসে। এখন সম্পূর্ণ পরিজনহীন অরস্থায় নিভৃতচারিনী হয়ে একা দিন কাটাচ্ছে। তারপর ও তাকে ভুলতে পারে না।

চলবে...............
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অমর একুশে বই মেলা: প্রযুক্তির যুগে ছাপার বই: প্রয়োজন, না কি স্মৃতির অবশেষ: নাকি সমন্বয়ের ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫০


মানবসভ্যতার জ্ঞানভাণ্ডার দীর্ঘকাল ধরে বহন করে এনেছে মুদ্রিত বই। কাগজে ছাপা অক্ষরের বই একসময় ছিল জ্ঞানের প্রধান বাহন, সংস্কৃতির ধারক এবং বুদ্ধিবৃত্তিক চর্চার অপরিহার্য মাধ্যম। কিন্তু একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর... ...বাকিটুকু পড়ুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২৫



জল পড়ে পাতা নড়ে- বলেছেন কবি
রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব বেলায়,
বালক মতিত্বে তাঁর কাব্যের ভেলায়
প্রাথমিক আরোহন কি চমৎকার!
যে হয় সে হয় মূর্ত সাফল্যের ছবি
শুরু থেকে। তার যাত্রা জীবন মেলায়
রাজকিয় হয়ে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সরকার মেয়াদ পূর্ন করতে পারবে কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১:০৩



এখন বিএনপি সরকার ক্ষমতায়।
বিএনপির অতীত ইতিহাস মোটেও ভালো না। এরা যখন ক্ষমতায় ছিলো তখন শুধু দূর্নীতি করেছে। দেশের উন্নয়ন হয়নি। গত ১৭ বছর আওয়ামিলীগ বিএনপিকে কোনঠাসা করে... ...বাকিটুকু পড়ুন

Narrative warfare এর যুগে আপনাকে স্বাগতম

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩২


২০২৫ সালের মে মাসে যখন ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন দিল্লির একটি প্রেস কনফারেন্স রুমে দাঁড়িয়ে ছিলেন দুজন নারী সামরিক কর্মকর্তা। একজন হিন্দু, একজন মুসলিম। ক্যামেরার সামনে তারা কাঁধে... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ হারে না

লিখেছেন কাছের-মানুষ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩০


বেশ কয়েক বছর দেশে যাই না, এবার ভাবছিলাম দেশে গিয়ে ঘুরে আসব! সামারে আমাদের ছুটি থাকে লম্বা তিন মাস, কোন ক্লাস নেই। আমেরিকায় একাডেমিক লাইনে এটা... ...বাকিটুকু পড়ুন

×