somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

USA এর প্রতি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

USA এর প্রতি
-------------------
USA কি চাও তুমি! বিশ্ব শান্তি –মানবতা,
নাকি ভূ-লুন্ঠিত হোক সভ্যতা ?
তা’হলে প্রকৃতির গালিচায়
বিছিয়ে দাও একগুচ্ছ মাইনের সারি
তোমার সৃষ্টিশীল কর্মের প্রশংসায়
উচ্ছ্বসিত পৃথিবীর তাবৎ কবিরা ।
ধরিত্রীর পেট ছিঁড়ে,বের হয়ে আসুক
নতুন প্রজন্ম,খোঁড়া-ন্যাংড়া
এক বিকলাঙ্গ -মানব জাতি।
USA কি চাও তুমি!
মানুষ –নাকি শুধু মাটি?
তা’হলে হাইড্রোজেন বোমার
বিস্ফোরণ ঘটিয়ে দাও,
মঙ্গল গ্রহের মত লাল হয়ে উঠুক
সমগ্র পৃথিবীর মাটি
যেখানে বিরামহীন শকটে তুমিই যাত্রী।
USA কি চাও তুমি!
ধনরাজি, মনিমুক্তা- নাকি তেলের বেসাতি?
তা’ হলে ইরাক, সিরিয়া অথবা সৌদি আরবে
সমগ্র-মধ্যপ্রাচ্যজুড়ে কঠিন ধাতবে মোড়ানো
তেলের টানেল পুতে দাও –বালিরাশীর তলে।
USA কি চাও তুমি!
মানুষ –নাকি কিছু কংকাল?
তা’হলে কিসের ভয়ে ভীত তুমি?
তুমি কি হিরোশিমা –নাগাসাকির শ্মশান থেকে
আত্মার ক্রন্দন শুনতে পাও?
ভিয়েতনামের কাদায় লাশের গন্ধ পাও,
উলঙ্গ নাপাম –বালিকা কি উর্ধশ্বাসে
তোমার পশ্চাতে দৌঁড়ায়,
তুরাবোরা পাহাড়ের –সুড়ঙ্গ থেকে কি
চিৎকার শুনতে পাও?
তুমি কি ব্যাবিলনের অতীত দেখতে পাও?
USA কি চাও তুমি!
হাজারো এটম বোমা? নাকি
বীর যোদ্ধাদের কফিন
তা’হলে শিলাখন্ডে
একটা এফিটাফ লিখে ঝুলিয়ে দাও
ওয়ার সিমেট্রি তাবৎ পৃথিবী।
USA কি চাও তুমি!
পৃথিবীর কোণে কোণে মার্কিন সেনাঘাটি
নাকি-সাগরের তলদেশ থেকে লালগ্রহে
তোমার পতাকার পৎপৎ ধ্বনি?
তা’হলে কিসে তোমার ভয়?
সাদ্দাম নেই, গাদ্দাফি নেই,
তাহলে কি তুমি ওসামার অভিশাপে নত!
নাকি তোমার জটরে জন্ম নেয়া
জারজ সন্তানের দম্ভে কাতর- সে
আল-কায়দা, ISIL বা অন্য কেও
যে পিতাকে অস্বীকার করে-
ফেরাউনের মমির ভেতর থেকে জেগে ওঠা
দানব –যে কিনা পিতার শরীরে আঁচড় কাটে
উন্মুক্ত শরীরের প্রতিটি শিরায় টান মারে
যে কিনা পৃথিবীর মানচিত্রে দাগ টানে।
যে কিনা সস্তা তেলের উৎসে ভাগ বসায়
যে কিনা Made in USA বোম মারে।
USA কি চাও তুমি!
কাব্য নাকি গল্পের প্রতি ঝোক তোমার বেশী?
তোমার সৃষ্টিশীলতায় মুগ্ধ পৃথিবী !
যেখানে চাঁদের মাটিতে
হাত বুলানো যায় সহসাই
যেখানে কবিরা কাব্যের উপমায়
অশাব্দিক কবিতা লিখে-
আফিমের নেশায় বুঁদ হয়ে
তোমার উপমা শুধুই তুমি !!
তা’হলে বিজ্ঞানের কল্যানে
নতুন এক কবিতা লিখ –যে
কবিতার ভাষা শুধু তোমারি জানা
বাইনারি, ক্যালকুলাসের সূত্র হতে পারে
শব্দ সংখ্যা নির্বাচনের ধারা
অথবা দৈব চয়ন
সুপার কম্পিউটার
কিংবা এবাকাস !!!
শব্দ সংখ্যা চয়নে রইল পূর্ণ স্বাধীনতা তোমার।
USA কি চাও তুমি!
খনিজ সম্পদের একক মালিকানা-
নাকি শুধুই তরল খনিজ?
তা’হলে বাতাসে ভাসিয়ে দাও সাদা ফসফরাস
প্রাণীর দেহ-মাংস ভেদ করে পাঁজরে পচন ধরুক;
উত্তর-দক্ষিন, পূর্ব-পশ্চিম চারদিকে-
হার্বিসাইডের আস্তর ছড়িয়ে দাও
পৃথিবীর সমস্ত সবুজ ধূসর হয়ে ওঠুক;
কেননা প্রাণীর দেহ গলে ভূতলে
তেলের আধার জমাট বাধে।
ডিনামাইটের ফর্মুলা ইনজেক্ট করে দাও
তোমার স্ব-জাতির ডি,এন এ-তে
শিলা-পাথর কিংবা পর্বত ভেঙ্গে
আহরণ করে নেবে-
স্বর্ন,-হীরকখন্ড কিংবা চারকোল
সুনিপুণ ভঙ্গিমায়।
USA কি চাও তুমি!
সমগ্র পৃথিবী তোমাকে কুর্ণিশ করুক?
তা’হলে কিসের ভয়ে ভীত তুমি?
তুমি কি তোমার নাড়ি চেপে ধরেছ কখনো!!
তোমার সময়ের স্পেডোমিটার কি
সীমা অতিক্রম করেছে?
তা’হলে আণবিক বোমার
ব্রীফকেসের কোড নম্বর বদলে নাও
হাত বদলের আগেই!!
সাদা আর কালোতে যে বিন্যাস কর
তা আসলে দু’টি রঙের নাম
ভেতরে একটাই রঙ-লাল
বাহিরের প্রভেদ ঘুচিয়ে দাও-আর
অন্তরের অহম দহন করো-
পুতে দাও ছাই -ভষ্ম-মাটিতে
প্রজন্ম থেকে প্রজন্মের আত্মরা
শান্তিরমিনারে দাঁড়িয়ে –পায়রা ওড়াবে।
তোমার ভূমিতে বাস করে
সমগ্র জাতিস্বত্তার মানবেরা-
যেন একখন্ড আলাদা পৃথিবী।
USA কি চাও তুমি!
মানবতা –নাকি অন্য কোন স্বত্তা ?
তা’হলে দু’হাত বাড়িয়ে
আপন করে নাও
মানুষ কে পশু ভেবে নয়
মানুষ কে মানুষ ভেবে !!!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×