মহাকালের পথ ধরে নিরন্তর যাত্রা মানবের এই গ্রহে
স্বপ্নের জাল বুনে আগামীর, মুক্তির পথে আগুয়ান
শক্তির আধারে স্বপ্নেরা দিশাহীন, কালান্তরে শব।
অগত্যা বোমার আঘাতে মৃত আরব ভূমি, কাঁদে।
আইলানের আত্মার ক্রন্দনে শোকহীন মাতম করে
নৃত্যের আসরের ছন্দ ময়ূরের মত ঝলক মারে।
কবরে পতিত শবের ব্যাবচ্ছেদ চলে অবিরত
জান কবজে মানুষ দিন রাত কাজে রত।
পৃথিবীর বুকে দানব রাজত্ব করে, অসুরের সুরে
বাজায় বাঁশি, কেতন উড়ায় ঐ শয়তানের, চির
শত্রুর রণ হুংকার ছাড়ে, অগ্নি ঝরায় নিঃশ্বাসে।
বনি আদমের সুরতে শয়তান আজ চারিপাশে
ঘুরে ফিরে বারে বারে দেবতার আশি লয়ে।
মানুষ আজ অসুরের পুঁজায় রত বিধাতা ছাড়িয়ে
অকল্যানে কল্যান খুঁজে তপসীর তবজী হাতে।
নরকে স্নান করে বেহেশ্তের সুখে করে বিরাম
মৃত্যুর ফাঁদে বাড়ায়ে পা উন্মাদের নৃত্য করে।
মানবতার নামে চলে ভণ্ডামী, ধর্মের নামে চাঁড়ালী
মুক্তির নামে বানায় কয়েদ পুরো পৃথিবীময়।
মানুষের অগ্রযাত্রা হোক সুখময় মুক্তির দিশারী
আগামীর প্রজন্ম হয়ে ওঠুক একজাতি বিশ্বময়
বিশ্বাসে, আরাধনায়, শয়তানের শব ভাসায়ে।
এম, এ, জি, হান্নান
অসলো, নরওয়ে- ১৮/ ১০/ ২০১৬।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



