somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফদর ড্রাইভার

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিক্সার ভীড়ে চালায় গাড়ি সফদর
কারিগরি জ্ঞান নেই, ইঞ্জিনের ধারনা নেই
এক্সেলেটরে চাপ মেরে, ব্রেক চেপে চেপে
চালায় গাড়ি সফদর হরদম রাজপথে।

অভিরাম শহরের বুক চিড়ে রিক্সায় ধাক্কা মেরে
চালায় গাড়ি সফদর, বেটা বড় ভয়ংকর।
ঠেলা গাড়ির ঘসা খেয়ে গাড়ির রং যায় তেঁতলে
এমনি চলতে থাকে নিত্যদিনে অভ্যাস্যের জোরে।

একদিন সন্ধায়
আলো আধাঁরিতে চালায় গাড়ি সফদর একটু জোরে
রাস্তার আইল্যান্ড বরাবর গাড়িটা চলছেই অমনি সময়
পাগল লোকটা ঝাপদিল গাড়ির উপর
বনেটের ধাক্কায় মাথা যায় ফেটে লোকটার।

সফদর আতঙ্কে চালায় গাড়ি জোরছে তো জোরছেই
নির্ঘুম রাত কাটায় সফদর……বেজায় আতঙ্ক মনে।
ভোরে পত্রিকার পাতা খোলে মৃত্যু সংবাদ নাই দেখে
হাফ ছেড়ে বেঁচে যায় সফদর…।

প্রতিদিন চালায় গাড়ি রাজপথে সফদর সাবধানে
পাগল দেখলেই থেমে যায়। এই শহরে
ভাল মানুষের ভীড়ে অনেক পাগল বাস করে ।

কিন্তু পাগলেরা রাস্তার ফুটপাথ দখলে রাখেনা
ফুটপাথ দখলে আইন মানা না হলে
রাস্তায় পাগল চলাচলে বাধা দেবে কোন আইনে?

সফদর পাগলের গায়ে গাড়ির ঠুকা দিলেই বিপত্তি
লাইস্যান্স জব্দ- জরিমানা।

ফুটপাথ দখলে লাইস্যান্স লাগেনা, লাগে সেলামি
ভয়ে ভয়ে চালায় গাড়ি সফদর হরদম রাস্তায়

সফদর হরহামেশাই অঘুরে ঘুমায় রাস্তায়
হর্ণের আওয়াজে টের পায়,
সামনে পিছনে গাড়ির চাকার নড়াচড়া
একটুখানি এগুলেই আবার থেমে যায়
সফদর তার জীবনের অর্ধেক রাস্তায়ই কাটায়।

তবু সফদর জীবনের চাকা টেনেটুনে নিয়ে যায়
হাজারো মানুষের হাজারো শ্রম ঘন্টা এমনি কেটে যায়।

সফদরের গাড়ির গতির মত জীবন এখানে অচল
উপায়ান্তর জানা নেই যানজটের সীমা নেই।

অচল নগরীর প্যাচাল কথা কে শোনে
বড় কর্তার গাড়ি প্রায়ঃশই উল্টো পথে চলে
সফদর হাসে আর গালি দেয়,বেশুমার গালি।



সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×