স্বাধীনতা মানে
বাতাসে ভেসে আসা
শুকনো ঝরা পাতা নয়,
বাগানে ফুটে থাকা ফুল নয়
চাঁদের আলোয় বিলাসি ভ্রমন অথবা
পত্রিকার পাতায় বিনোদন পিচার নয়।
স্বাধীনতা মানে
রক্তঝরা দ্রোহ
বূকের তাজা রক্ত ঢেলে
ছিনিয়ে আনা একটা ভূখণ্ড,
মাথার উপর পৎপৎ করে উড়ানো পতাকা
গর্বিত স্পন্দিত অহংকার, মুক্ত ঠিকানা।
স্বাধীনতা মানে
কেউকাটা কারো গাড়ির
সামনে ঝুলানো পতাকা নয়
কারো দান বা অনুগ্রহ নয়।
স্বাধীনতা মানে
বুকে অঙ্কিত তাজা খুনের জীবন্ত নকশা
বেঁচে থাকার গৌ্রবের অধিকার।
স্বাধীনতা মানে
কোন সাজানো ফুলের ঢালি কিংবা শহীদের
বেদীমূলে শ্রদ্ধার অর্ঘের ঠেলাঠেলি নয়,
নয় কোন ক্যামেরার ফ্লাশে উজ্জল মুখের প্রতিচ্ছবি।
স্বাধীনতা মানে
হৃদয়ের কোণে সাজানো মর্মকথা
আত্মার চেয়ে পবিত্র আমানত।
১৬/ ১২/ ২০১৬
নিউইয়র্ক, ইউ,এস,এ
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



