কিসে তোমার ভয়?
অপচ্ছায়া, ভূত কিংবা প্রেত
মনের গহিনে লুকানো ভয় সব
কেটে যাবে, দূর হবে সংশয়
নিমগ্ন হও আরাধনায় স্রষ্টার
খোদাই দেখাবে পথ- সরল উত্তম।
জগতের যত ধন সম্পদরাজি
সবই স্রষ্টার দান অফুরান
খোদার দেয়া নিয়ামত লও তবে
খোদাকেই কর ভয়।
অতএব কুর্ণিশ তাঁকে-
কেননা কুর্ণিশ তাঁকেই মানায়।
অন্তর চক্ষু খোলে তাকাও চারিপাশ
লতাগুল্ম,বৃক্ষরাজি, পশুপাখি সবই করে
খোদার ভক্তি-
দুই দরিয়ার জলরাশির স্রোত
বয়ে চলে সমান্তরাল, প্রত্যেকেই আপন সীমানায়
খোদারই ইশারায়।
বিদ্যানজন খুঁজে নেবে মহান বিধাতার হিকমত
অতএব কুর্ণিশ তাঁকে-
কেননা কুর্ণিশ তাঁকেই মানায়।
(চলমান ...)
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



