হে মহান রব, তোমার দরবারে
রহমত চাই, ফানা চাই
পথ প্রদর্শন চাই, সঠিক পথের দিশা চাই।
হে সৃষ্টিকূলের রব
তাবৎ প্রশংসা তোমার জন্যে নিবেদিত
তুমি পরম দয়ালু, অতি মেহেরবান।
তোমারি বন্দেগী, প্রার্থনা করি
অবিচল সরল পথের দিশায়;
অনুগ্রহ কর, নসিব কর-
সেরাতুল মুস্তাকিম।
পথভ্রষ্ট শয়তানের পথে নয়
নেয়ামতপূর্ণ সরল সোজা পথে
পরিচালিত কর; সহজ করে দাও
জীবন –যাপন; তোমার অপার কৃপায়।
কুর্ণিশ তোমায়; কেননা কুর্ণিশ করা
তোমাকেই মানায়।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



