somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাথিনের কূপঃ প্রেমের কালজয়ী উপাখ্যান

২২ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিংশ শতাব্দীর প্রথমদিকে কলকাতার ধীরাজ ভট্টাচার্য একজন পুলিশ কর্মকর্তা (দারোগা) টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। তখন টেকনাফ ছিল অতি ভয়ংকর ও দুর্গম এলাকা। চট্টগ্রাম থেকে স্টিমারে টেকনাফে আসতে আড়াই দিন সময় লেগে যেত। এর বাসিন্দারা সবাই মগ (রাখাইন) স¤প্রদায়ের লোক। ভয়ংকর অপরাধীদের এই দ্বীপে নির্বাসন দেওয়া হতো। টেকনাফ থানায় ধীরাজের কোন কাজ-কাম ছিল না। এলাকায় সংঘটিত চুরি-ডাকাতিসহ নানা অপরাধের নিষ্পত্তি থানায় শেষ করা হতো। একদিন ভোর রাতে একাধিক নারী কন্ঠের অস্পষ্ট মৃদু গুঞ্জনে ধীরাজের ঘুম ভেঙে গেল। থানার ছোট্ট বারান্দায় এসে দেখে ৫০/৬০ জন রাখাইন যুবতী রঙ-বেরঙ-এর ফতুয়া পরে পাতকুয়ার চারপাশে জড়ো হয়ে হাসি-গল্পে থানা প্রাঙ্গন মুখরিত করে তুলেছে। সুঠাম সুন্দর দেহ, গায়ের রঙ ফর্সা, গোলাকার মুখ, চাপা নাক আর ছোট্ট চোখ এবং মাথায় অদ্ভুত ধরনের খোঁপা। ধীরাজকে প্রথম প্রথম থানার বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে রাখাইন যুবতীরা উচ্চকন্ঠে হাসতো। সমগ্র টেকনাফে ছিল ওই একটিমাত্র পাতকুয়া। প্রতিদিন রাখাইন যুবতীরা ওই পাতকুয়ায় পানি নিতে আসতো। আর ধীরাজ বারান্দায় বসে পত্রিকা পড়ার ভান করে রাখাইন যুবতীদের পানি তোলার দৃশ্য দেখতো। যথারীতি সেদিনও থানার বারান্দায় চেয়ারে বসেছিলেন ধীরাজ ভট্টাচার্য।
পাতকুয়ার ধারে সবেমাত্র কয়েকজন যুবতীর জটলা শুরু। হঠাৎ ধীরাজের নজরে পড়লো ১৪/১৫ বছরের এক যুবতীকে। কাঁধে-কোমরে এক পিতলের কলসি। পরণে সিল্কের দামি শাড়ি, গায়ে রেশমি ফতুয়া (ব্লাউজ)। অপূর্ব সুন্দরী মেয়ে। নাক, চোখ, মুখ সুন্দরী বাঙালি মেয়েদের মতোই নিঁখুত। তার ওপর ওই নয়ন মনোহর খোঁপা। স্থান, কাল ও পাত্র ভুলে গিয়ে ধীরাজ তাকান সেদিকে, মেয়েটিও তাকায় তার দিকে। মেয়েটির নাম মাথিন। টেকনাফের জমিদার ওয়াংথিনের একমাত্র আদুরে কন্যা। মাথিন মাঝেমধ্যে পানি নিতে আসে। তবে খুব সকালে। পানি নিতে আসা মাথিনের শখ ছিল। প্রতিদিন ধীরাজ থানার বারান্দায় ভোর হওয়ার আগেই চেয়ারে গিয়ে বসতেন। মাথিন পানি নিতে আসে। পরস্পর-পরস্পরের দিকে চেয়ে সম্ভব-অসম্ভব নানা কল্পনার জাল বুনতো দু’জনে। বিকালেও সেই ঘটনার পুনরাবৃত্তি চলে। সবাই চলে গেলে মাথিন আসে। রাতের আঁধার যখন গাঢ়, কাছের মানুষ যখন দেখা যায় না- তখন আস্তে আস্তে মাথিন চলে যায়। নীরব চোখের ভাষায় কথা হয় দু’জনের। একসময় তাদের বিচিত্র প্রেমের কথা ফাঁস হয়ে যায় টেকনাফের সর্বত্রই। জেনে যায় মাথিনের জমিদার বাবাও। আড়ালে-আবডালে কানাঘুষা চলে। গ্রাহ্য করেনি তারা। মাথিনের ইচ্ছার বিরুদ্ধে বাবা যেতে পারেনি। সম্মতি দিয়ে দেয় বিয়ের। দিন গড়াতে থাকে। একদিন, দু’দিন.... এভাবে। এরই মাঝে কলকাতা থেকে বাবার চিঠি আসে ধীরাজের কাছে। একমাসের জন্য কলকাতা যেতে হবে।
ধীরাজ ছুটিতে যান। কিন্তু তিনি আর ফিরে আসেননি। অন্যদিকে চরম কাপুরুষতার পরিচয় দিয়ে ধীরাজের পালিয়ে যাওয়াকে মাথিন সহজভাবে মেনে নিতে পারেনি। বাবার অসুখের খবরে ধীরাজ ছুটিতে গিয়েছে এ কথা বিশ্বাস হলো না। তার বিশ্বাস তাকে বিয়ে করার ভয়ে ধীরাজ পালিয়ে গেছে। ধীরাজ পালিয়ে যাওয়ায় মাথিন অন্ন-জল ত্যাগ করে শয্যাশায়ী হয়ে পড়ে। মাথিনের জমিদার বাবা, এমনকি টেকনাফের শত শত মানুষ চেষ্টা করেও মাথিনকে অন্ন-জল গ্রহণ করাতে পারেনি।
প্রেমের এই বিচ্ছেদে এবং অতি বিরহ কষ্টে মাথিন মারা যায়। এই মৃত্যুর সাক্ষী মাথিনের কূপ। বর্তমানে এই মাথিনের কূপটি হাজারো প্রেমিক-প্রেমিকাকে ঐতিহাসিক প্রেমের কালজয়ী উপাখ্যানের কথা স্মরণ করিয়ে দেয়। ধীরাজ ভট্টাচার্য তার এই ঐতিহাসিক প্রেম কাহিনিটি ‘যখন পুলিশ ছিলাম’ গ্রন্থে সযত্নে লালন করে গেছেন।


(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×