শওকত ওসমানের "জননী" পড়েছিলাম সেই এত্তোটুকুন বয়েসে -- আবছা কিছু গ্রাম্য চিত্র মনে আছে। আজ ওই একই শিরোনামের ছোট্ট গল্পটা পেয়ে ভাবলাম দেখি কেমন। পড়লাম। অসাধারণ। এক গৃহপরিচারিকা কুমারি মায়ের প্রতি লেখকের শ্রদ্ধা দেখে আশ্চর্য হলাম। নিজের আত্মস্বীকৃত মানবতাবাদ লেখকের বোধের কাছে লজ্জা পেয়ে গেলো।
"মেয়েটা থামে না, সিনেমা চলতে থাকে, মানুষ নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশু আসছে, সুস্থ সতেজ জরায়ূ থেকে বেরিয়ে আসবে মানুষ। সমস্ত পৃথিবীর অপেক্ষা তার জন্যে।"
হাসান আজিজুল হক, বিনীত শ্রদ্ধা। আপনার হৃদয়ের আলো আমাদের স্পর্শ করুক!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



