মধ্যরাতের চোখ ঝলসানো জোছনা, ৭ দিন অসহ্য গরমের পর ভোররাতের ঝমঝম বৃষ্টি.....এমন অপার্থিব সুন্দর দুটো উপহার দেয়ার জন্য সেই মহান কারিগরকে জানাই শুকরিয়া!! এই জন্মদিনটা আসলেই স্পেশাল।
অপ্রত্যাশিত ও অনেক পুরনো পুরনো কিছু ফ্রেন্ড উইশ করলো ফোনে..........আসলেই হ্যাপি বার্থডে
সবচে' মজার ব্যাপার হলো, সবার আগে উইশ করেছে এক্স-প্রেমিকা!! আর এতদিন পর হঠাৎ ফোন,দীর্ঘ ১৫ মিনিট কথা হলো তবুও দুজনের কেউই একটুও Uneasy feel করিনি!
আরো মজা হলো, গতরাতে আমাকে সবচে' পরে উইশ করেছে নতুন গার্লফ্রেন্ড!!
এইবার ডিসিশান নিছি, কোনো কেক কাটাকাটি হবে না, কোথাও নিয়ে কাউরে খাওয়ানো হবে না!! গতবারের দুই হাজার টাকার শোক আমি এখনও কাটায়া উঠতে পারি নাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



