ঘটনা হইতাছে সেইডা না, ঘটনা হইতাছে ইন্টার পরীক্ষা পুরাপুরি শেষ না হইলেও প্রায় শেষই বললেই চলে। আরো একটা পরীক্ষা পড়েই আছে। আর প্যাটিকাল তো আছেই। তাই টেবিলে বসে ফিজিক্স প্যাটিকাল নোট নকল করাতেছিলাম। হঠাৎ করেই মাথায় সুরশুরি অনুভব করলাম। প্রতিবাদ স্বরূপ অনেকদিন হইলো না কাটা নখগুলা দিয়া মাথায় চুলকাইতাছি। ঠিক তখনি মাথার ভেতর নতুন চিন্তা জাগ্রত হইলো। "কি করবো ইন্টার পরীক্ষা শেষ করে?"
উত্তর খোজার জন্য চিন্তা করতে করতে আরো কিছু প্রশ্ন মাথায় আসলো। সেগুলো আপনাদের জানাচ্ছি আর আপনাদের থেকে এর উত্তর বা সমাধান যাই বলেন, তা আশা করছি।
ছোট বেলাথেকেই বিভিন্ন স্বাপ্ন ছিলো। কিন্তু বিভিন্ন সময় স্বপ্নগুলো নানা কারণে পরিবর্তন হয়েছে। কিন্তু শেষ-মেশ যে সিদ্ধান্তে উপনীত হইতে পারছি সেটা হলো, যেভাবেই হোক আমাকে DU বা JU চান্স পেতেই হবে। SSC-এর আগে থেকেই এইটা আমার প্রায় এইম-ই বলা চলে।
যাইহোক, দেশের প্রায় সকল শিক্ষার্থীদের মতোও আমারো এখন ইন্টার পরীক্ষার পর ভর্তি কোচিংয়ে ভর্তি প্রস্তুতি নেওয়াটাই লক্ষ। সেক্ষেত্রে আমি 'উন্মেষ'-এর ফার্মগেট শাখার ভর্তি হইতে চাচ্ছি। কারন আমার মূল টার্গেট ভার্সিটি ও সাথে কৃষি বিশ্ববিদ্যালয় গুলোও। কিন্তু উন্মেষ কোচিংটা মূলত মেডিকেলের জন্য ভর্তির জন্য সেইভাবে পড়ায়। সাথে ভার্সিটির জন্য ম্যাথ পড়ায়, যাতে ভার্সিটি ক ইউনিটেও ছাত্ররা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারে। কিন্তু আমি মেডিকেলে পরীক্ষাই দেবনা। কারন মেডিকেলে চান্স পাওয়া আমার জন্য এক কথায় অসম্ভব।
সেইক্ষেত্রে উন্মেষে ভর্তি হয়ে আমিকি ভুল করছি?
আরেকটা চিন্তা আছে। সেটা হইলো, ইন্টার শেষ করেই কি বিদেশে পরালেখা করতে যাওয়া যায়?
এই বিষয়টাতে আমার কোন জ্ঞান নাই। কিছুই জানিনা এই সম্পর্কে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



