somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ 12 জুন: কল্পনা চাকমা- - ভূলে গেছি তোমাকে

১১ ই জুন, ২০০৬ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যন্ত গ্রাম লাইল্যাগোনা থেকে সে মেয়ে এসেছিল শহর রাংগামাটিতে কলেজে পড়বে বলে ।
তার বছর বিশেক আগে থেকেই তারা সংখ্যালঘু হওয়া শুরু করেছে নিজের মাটিতে । তাদের পাহাড়ে গাড়ী ভরে হাজার হাজার মানুষ নিয়ে আসা হচ্ছে সমতল থেকে ।
তারা ভূমি হারাচ্ছে , শরনাথী হচ্ছে , বিচ্ছিন্নতাবাদী দমনের নামে চলছে নিযাতন চারিত্রিক ভাবে সবথেকে সরল মানুষগুলোর উপর ।

মেয়েটা এসব বোঝতো, প্রতিবাদ করতে চাইতো । তাই মাত্র তেইশ বছর বয়সে সে হতে পেরেছিলো মানবাধিকার সংগঠনের স হ -সভাপতি ।
তার নাম কল্পনা চাকমা ।
হিল উইমেন্স ফেডারেশনের এই নেত্রী তখন ব্যস্ত আসন্ন জাতীয় নির্বাচনে তাদের প্রাথর্ীর জন্য ভোট প্রার্থনায় । এভাবেই কল্পনা চাকমা তার একটিভিটিসের জন্য টার্গেট হয়ে পড়ে সেনাবাহিনীর ।
12 জুন। রাত 1টা ।
আর মাত্র কয়েক ঘন্টা পর জাতীয় সংসদ নিবাচন । কোজোইছড়ি আর্মিক্যাম্পের ল্যাফটেনেন্ট ফেরদৌস তার 11 জন সিপাহী নিয়ে ঘেরাও করে কল্পনাদের বাড়ী । ে
চাখ বেঁধে তুলে আনা হয় কল্পনা ও তার ভাই ক্ষুদিরাম চাকমাকে ।কিছুদূর আসার পর গুলি করা হয় ক্ষুদিরামকে । সে পানিতে ঝাপিয়ে পড়ে প্রান বাঁচায় । কল্পনা রয়ে যায় অপ হরনকারীদের জিম্মায় ।
পরদিন সকালে ক্ষুদিরাম ও পরিবারে র অন্যান্যরা নিকটবতর্ীসেনা ক্যাম্পে রিপোর্ট করতে গেলে তাদের শান্তিবাহিনীর চর বলে মেরে ফেলার হুমকি দেয়া হয় । পুলিশ স্টেশনে এফ.আই.আর করতে গেলে একই অবস্থা ।
কল্পনা চাকমা অপ হরনকে কেন্দ্রকরে পুরো পার্বত্য চট্রগ্রাম উত্তপ্ত হয়ে উঠে । সরব হয় সারাদেশের মানবাধিকার সংগঠন গুলো । সেনাবাহিনী প্রথমে পুরো ঘটনা অস্বীকার করে ।
কিন্তু আন্তজর্াতিক মানবাধিকার গ্রুপগুলো র চাপের মুখে নতুন গল্প হাজির করে । 'লে: ফেরদৌসের সাথে কল্পনার প্রেম ছিলো এবং সে স্বেচ্ছায় পালিয়ে এসেছে ।কিন্তু সেনাবাহিনীর কাছে তার কোনো হদিস নেই ।' [ দিনাজপুরের ইয়াসমিনকে ধর্ষন করে হত্যা করার পর ও পুলিশ গল্প বানিয়েছিল সে খারাপ মেয়ে , পতিতা ]
এই গল্প প্রত্যাখান হবার পর সেনাবাহিনী হাজির করে আরেক কাহিনী ' কল্পনার পাসপোর্টছিল এবং সে ভিসা নিয়ে ভারতে চলে গেছে ' । কিন্তু আন্তজর্াতিক তদন্তে এটা ও মিথ্যা প্রমানিত হয় । বস্তুত: কলপনার আদৌ কোনো পাসপোর্ট ছিলোনা ।
সবশেষে ফাজলামীর চুড়ান্ত করে বাংলাদেশ সেনাবাহিনী । হেলিকপ্টারে করে সমস্ত পাহাড়ে লিফলেট ছড়ায়: কল্পনার সন্ধান দিতে পারলে 50,000 হাজার টাকা পুরস্কার ।

এই শেষ ।
তার পর আর কোনো গল্প নেই ।
কল্পনা চাকমাকে আর খুঁজে পাওয়া যায়নি ।
লে: ফেরদৌস এখন ক্যাপ্টেন হয়েছেন ।
একদিন জাতিসংঘ শান্তি মিশনে গিয়ে বাংলাদেশের কালো মূখ উজ্জ্বল করবেন । একদিন বাংলাদেশের সেনাপ্রধান হবেন । আল্লাহর অসীম করুনায় একদিন বাংলাদেশের রাস্ট্রপ্রধান ও হয়ে যেতে পারেন ।

আজ 12 জুন 2006 ।
10বছর।
আমরা তোমাকে ভূলে গেছি কল্পনা । যদি ও সংবিধান বলে রাস্ট্র বাধ্য তার প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করতে । কিন্তু আমাদের সময় কই !
গনতন্ত্র, জেহাদ , র্যাব-সন্ত্রাসী, উজিরে খামোখা ,বিদিশা-এরশাদ ,সিইসি, জলিল,ঘেরাও ,পোড়াও কততো নাটক আমাদের ! ইরাকে বোমা পড়ছে , ফ্রান্সে হিজাব নিষিদ্ধ হয়েছে, গুজরাটে মুসলিম নিধন, কাশমীরে মুজাহিদদের অপারেশন --কততো আর্ন্তজাতিক ভাবনা আমাদের ।
তোমাকে মনে পড়ার সময় কোথায় বলো !
তুমি তো ঘরের মেয়ে । তা ও সংখ্যা য় লঘু । ধর্মে, ভাষায়, সংস্কৃতিতে, চেহারায় !
তোমাকে ভুলে গেছি কল্পনা ।
কিছু মনে করোনা প্রিয় বোন আমার । ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×