somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন একটাই ... এর অপচয় যেন আর না হয় ...

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখতে পেলাম । এইত হয়তো দুই কি তিনদিন আগের কথা...

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৪তম ব্যাচ- মৈত্রী নামের একটি মেয়ে আত্মহত্যা করলেন। মাঝে মাঝেই অনেক একা , নিঃসঙ্গ লাগতো তাকে। আত্মহত্যার কারন এখনও জানা যায় নি। হাতে একটি চিঠি পাওয়া গিয়েছে, ''মা, তোমার যোগ্য মেয়ে হতে পারলাম না।''

ঘটনাটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল । উনি হয়তো অনেক বড় হতে পারতেন, কতজনের প্রান বাঁচাতে পারতেন । অথচ জীবনের কোনও এক জায়গায় ধাক্কা খেয়ে আজ তিনি নিজেই নেই । তার মা বাবার কথা চিনটা করলে আরও খারাপ লাগে । একটা মেয়েকে এইরকম একটা স্থানে আনতে তার মা বাবার যে কত কষ্ট করতে হয়েছে তার ইয়ত্তা নেই । হয়তো তার মা নিজে মেয়েকে স্কুল কলেজে দিয়ে আসতো আবার নিয়ে যেত । সামান্য একটু নিঃসঙ্গতা আর একাকীত্ব মানুষের কত বড় ক্ষতি করতে পারে !!

মা-বাবা কত কষ্ট করে একটি সন্তানকে গড়েতুলেন। মা- ১০ মাস ১০ দিন সন্তানকে ধারন করেন। আর সেই সাধের সন্তান হাতে বিষ তুলে নেয় যখন তখন তার এসব মনে হয় না, মনে হয় সেই ২/৪/৫ বছরের প্রেমিক/ প্রেমিকার কথা। সে ভুলে যায় সেই সকালের কথা যে সকালে তার বাবা তার ছোট্ট কচি হাত ধরে নিয়ে যেত স্কুলের পথে। সে মনে রাখে নি তার ভাইয়ের সাথে সন্ধ্যার নাস্তা নিয়ে সেই মধুর মারামারি। সে ভুলে যায় তার বোনের মমতা যখন তার বোন তারমুখে নিজের ভাগ ছেড়ে তুলে দিত সবচেয়ে ভাল কিছু। সে কিছুই মনে রাখে নি, মনে রেখেছে সেই দু'দিনের চেনা মানুষটিকে যে তাকে আজ আত্মহত্যা করতে বাধ্য করেছে। কেউ আত্মহত্যা করে বাবা-মায়ের সাথে রাগ করে, যে বাবা-মা তাকে ২০-২৫ বছর করে তিল তিল করে মানুষ করেছে...

এই কথাগুলো বলে আমরা দোষগুলো তার উপরেই চাপিয়ে দিচ্ছি না কি ?? কোনও একজন যখন আত্মহত্যার পথ বেছে নেয় তখন কিন্তু সে বাধ্য হয়েই কাজটি করে । এইটা সহজেই অনুমান করা যায় যে সে কি পরিমান মানসিক দুর্দশার মধ্যে থাকে । কেউ যখন জীবনের কোনও এক পর্যায়ে হোঁচট খায় আর যদি সেই অবস্থায় পাশে আপন কোনও বন্ধু তার না থাকে যে কিনা তাকে সাহস দিবে, সান্ত্বনা দিবে , তখন তার মনে হয় বিশাল পৃথিবীতে সে একটা আবর্জনা । এইরকম অবস্থায় মানুষ তার মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে । কিসের অভাবে ?? শুধুমাত্র একটা ভাল বন্ধু যার সাথে সবকিছু শেয়ার করা যায় তার অভাবে ...

জীবনে কমবেশি আমরা সবাই হতাশ থাকি । কারও হয়তো পড়াশুনা ঠিকমত যাচ্ছে না , কারও হয়তো পারিবারিক সমস্যা , কেউবা হারিয়েছেন তার প্রিয়জনকে আর কেউ হয়তো তার উচ্চাশার সাথে খাপ খাইয়ে নিজেকে তৈরি করে নিতে পারেননি । হতাশার সময়ে একা থাকা উচিত না । এতে হতাশা আরও বাড়ে । পারলে কারও কাছ থেকে কাউন্সিলিং নেয়া যেতে পারে । আর যাই হোক আসল কথা নিজের দুঃখগুলো হতাশার কথাগুলো কারও সাথে শেয়ার করতে হবে । হয়তো কোনও ভাল সলুশন আসবে না তার ... কিন্তু মনটা হালকা হবে ... যা সবথেকে বেশি দরকার । নিজের মধ্যে একটা আত্মপ্রত্যয় রাখবেন ... হতাশার কী আছে? আমি এখন কিছু করতে না পারি। ক’দিন পর পারবো! ক’ সপ্তাহ পর পারবো, ক’মাস পর পারবো কিংবা ক’বছর পর! আমাকে যে পারতেই হবে!

অনেক মানুষ নিজের আত্মকেন্দ্রিকতার কারনে কারও সাথে তার কথাগুলো হয়তো শেয়ার করে না । অনেকসময় চক্ষুলজ্জার কারনে করতে পারে না । এরকম মানুষ আমাদের আসে পাশেই আছেন । হয়তো দেখবেন আপনার চঞ্চল সদা হাশিখুশি ভাই বা বোনটি অথবা আপনার নির্মল সন্তানটি আর আগের মত হাসি খুশি থাকে না । একা একা থাকে ... কারও সাথে ভাল মত কথা বলে না , মেজাজ খিটখিটে হয়ে থাকে । তাদের সাথে রুষ্ট হবেন না দয়া করে । একটু নরমভাবে তার পাশে গিএ দাঁড়ান । তার সাথে একজন বিশ্বস্ত বন্ধুর মত কথা বলুন । হয়তবা একটা প্রান অযথা অপচয়ের হাত থেকে বেঁচে যাবে ...

আর যেন কোনও মেধাবি ভাই বা বোনকে নিঃসঙ্গতার কারনে অন্ধকারে হারিয়ে যেতে না হয় । জীবনতো একটাই... ের অপচয় জাতে না হয় । সৃষ্টিকর্তা সকল স্তরের নারী-পুরুষ ও সন্তান-সন্ততিকে আত্মহত্যার মত মহাপাপ থেকে বেঁচে থাকার মত জ্ঞান বুদ্ধি ও ধর্মীয় অনুশাসন মেনে চলার মত সুচিন্তা ও চেতনা দান করুন। আমীন!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×