somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

B-)B-) ভবিষ্যতে রাজত্ব করবে যেসকল সুউচ্চ বিল্ডিং ... B-)B-)B-)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আকাশ ছোঁয়া দালান ... আইডিয়াটা প্রথম মাথায় আসে জর্জ ফুলারের মাথায় ১৮৮০ সালের দিকে । তখন মাত্র ১০ কি ২০ তলা উচ্চতা ছিল সেই দালানগুলোর । আজ ২০১৩ এর জানুয়ারী মাস । জল অনেক গড়িয়েছে । ১০ কি ২০ তলা এখন অহরহ দেখতে পাওয়া যায় । কিন্তু সেই প্রচেষ্টাগুলো আজকে আমাদের সাহস দেয় বুরজ খলিফার মত আকাশ ছোঁয়া দালান তৈরি করতে ...

আজকে আর সেই ইতিহাসের কথা বলব না । বরং কিছু নতুনের কথা বলব । পৃথিবীজুড়ে আর্কিটেক্ট অসীম ছুঁচ্ছেন । কখনও বলতে গেলে তাও ছাড়িয়ে যাচ্ছেন । কিন্তু এখনও পর্যন্ত সর্বোচ্চ দালান বুরজ খলিফাই । প্রায় ২৭১৭ ফিটের উচ্চতা এখনও ছুতে পারেনি কোনও ভবন । কিন্তু ভবিষ্যতে আর্কিটেক্টরা আরও উঁচুতে যাবেন । এই ব্যাপারে কোনও সন্দেহ নেই । এই পোস্টে সেই ধরনের কিছু নিদর্শন তুলে ধরবো যা কিনা আরও উঁচুতে উঠতে যাচ্ছে ।

১ । বুরজ মুবারাক আল কাবির



এই জায়ান্ট স্থাপত্যটি তৈরি হতে যাচ্ছে কুয়েতের সিটি অফ সিল্কে জার উচ্চতা হবে ৩২৮৪ ফিট অথবা ১০০১ মিটার !!!!! এত বড় উচ্চতা দিতে ৭ বিলিয়ন ডলারেরও বেশী খরচ পরবে । তিনটি পরস্পর যুক্ত দালান এই সুউচ্চ স্থাপত্যটির ভিত্তিপ্রদান করবে । এর নির্মাণ কাজ শেষ হবার ধারনাকৃত সময় ২০১৬ । এটির নির্মাণ কাজ শেষ হলে নিঃসন্দেহে এটি বুরজ খলিফাকে হারাতে যাচ্ছে ।

২। ১ দুবাই



উঁচু দালান বলতে অবশ্যই বুঝায় প্রশস্থ দালান । এই জন্য এই স্থাপত্যটি তৈরি হচ্ছে তিনটি টাওয়ারের সমন্বয়ে । এর উচ্চতা হবে ৩২৮০ ফুট এবং বাকি টাওয়ার দুইটির উচ্চতা হবে ১৯৬৯ এবং ২৬২৫ ফুট । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এটি স্থাপিত হতে যাচ্ছে । এর জন্য জায়গা খালির কাজ ২০০৮ এ শুরু হয়েছিল কিন্তু আর্থিক অবস্থার কারনে তা এখনও হয় নি । যদি এর কাজ শুরু হয়, সম্পূর্ণ কাজ শেষ হতে ধারনাকৃত সময় লাগবে প্রায় ৭ থেকে ১০ বছর ।

৩ । ইন্ডিয়া টাওয়ার



এবার একটু আশার কথায় আসি ... নাম শুনেই বুঝতে পারছেন এটি স্থাপিত হতে যাচ্ছে পাশের দেশ ভারতে । বুরজ খলিফাকে হারানোর মত কিছু না হলেও দক্ষিণ এশিয় দেশগুলোর মধ্যে এমন কিছু আসলেই দুর্লভ !! এর উচ্চতা ২৩৬৩ ফিট । ২০১০ এ এর নির্মাণ কাজ শুরু হয় । ২০১১ তে কাজ স্তগিৎ রাখা হয় । আশা করা হচ্ছে এর নির্মাণ কাজ ২০১৬ এর মধ্যে শেষ হবে ।

শেষ করব একটা স্বপ্ন দিয়ে... এখনও এর কাজ শুরু হয়নি । কাজের কাজ যা হয়েছে তা হল স্বপ্ন দেখা আর একটু একটু পরিকল্পনা...



স্থাপত্যটির নাম দেয়া হয়েছে আল জাবের টাওয়ার যার প্রস্তাবিত স্থাপত্য ঠিকানা কুয়েত । এই স্থাপত্য পুরো আক নটিক্যাল মাইলজুরে থাকবে । উচ্চতা হবে ১৮৫২ মিটার ... অন্য কথায় ৬০০০ ফিটেরও বেশি !!!!!! ভাবা যায় ??? এই জন্য এর নাম দেয়া হয়েছে Millennium Challenge Tower... ইতালিয়ান আর্কিটেক্ট ওমেরো মারচেত্তি বলেন “ এই স্থাপত্য তৈরিতে গতানুগতিক পদ্ধতি, কনক্রিট , অরথগনাল গ্রিড ব্যাবহার করা যাবে না” । তার ভাষ্যমতে এখন তিনটি বিনিয়োগকারী গ্রুপ সারা বিশ্বে আছে যারা আই চ্যালেঞ্জ বাস্তবে পরিনত করতে আগ্রহী । তিনি বলেন “এটাই আমাদের ভবিষ্যৎ... যা এখন অর্জন করা বাকি” ।



বাইরের এতগুলো কথা তো বললাম । এবার আসি আমাদের দিকে । সুউচ্চ দালানের দিক থেকে আমরা অনেকখানি পিছিয়ে আছি । তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ওইরকম কিছু ভাবা হয়তো আমাদের জন্য আসলেই বিলাসিতা । কিন্তু আমাদের দেশের মাটি কাঠামোর কথা মাথায় রেখেও কিন্তু কিছু হচ্ছে । আমাদের দেশের সর্বোচ্চ দালান ছিল বাংলাদেশ ব্যাংক যার উচ্চতা ৩৩১ ফিট । কিন্তু ২০১২ সালে নির্মিত মতিঝিলের সিটি সেন্টার ৩৯০ ফিট উচ্চতা নিয়ে তাকেও ছাড়িয়ে যায় ।



আমার মনে হয় দুর্নীতিটা একটু কম হলে আর মানুষের মাঝে আরেকটু দেশপ্রেম জাগলে অদূর ভবিষ্যতে হয়তো আরও গর্ব করার মত কিছু পাবো ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×