somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবীর এখন তন্দ্রাচ্ছন্ন

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবীর... উত্তরার এক সাদামাটা একটা স্কুলের ক্লাস ৯ এ পড়ে । খুবই মেধাবী । ক্লাসের ফার্স্টবয় সে ।পড়াশুনা ছাড়া বলতে গেলে যেন কিছুই বুঝে না । বন্ধুরা ওর সাথে দুষ্টামি করে... দোস্ত তোরে ওই মেয়ের সাথে জোস মানাইব ... দোস্ত ও তোর সাথে পারফেক্ট... ইত্যাদি ইত্যাদি । আবীরের মাথায় এইসব কিছুই ঢুকে না । কিন্তু একটা মেয়েকে নিয়ে ফ্রেন্ডরা একটু বেশীই চ্যাতায়... তন্দ্রা । আবীরের অলক্ষেই নামটা কেন জানি ওর মনে থাকে । সব নাম ভুলে কিন্তু ওই নামটা আর ভুলতে পারে না । সময় বয়ে যায়... নদির স্রোতের বাঁয়... ছোট্ট আবীর এসএসসি পাস করে ভালভাবেই ।

এর মধ্যে ওরা বাসা চেঞ্জ করে । সিদ্ধেশ্বরীতে ওরা বাসা নেয় । সৃষ্টিকর্তার করুণায় ভাল একটা কলেজে চান্স পায় আবীর । আবার সেই পড়াশুনা । বাসার পাশেই অনেক স্যার ম্যাডামরা পড়ান । আবীর তার বাসার নিচতলার এক স্যারের কাছে ফিজিক্স পড়ার জন্যে ভর্তি হয় । এইটা ছিল কো-এড । ছেলে মেয়ে একসাথে । প্রথম কয়েকদিন আবীর একটু বেকায়দায় পড়ে বৈকি ( :|| :|| :|| ) । আবীরের এক পুরন বন্ধু শিহাবও পড়ে তার সাথে । ভালই হল... কথা বলার মত আপাতত কাউকে তো পাওয়া গেল । মজার কথা... শিহাব পড়ানোর মাঝখানে আবিরকে বলল “দোস্ত, এই ব্যাচে তন্দ্রাও পড়ে” । আবীর হঠাৎ যেন একটা ধাক্কা খেলো । “কস কি!!!” শিহাব তখন আবীরকে দেখাল “ঐযে সামনের রো এর কোনায় বসা মেয়েটা । ” আবীর বেশ শিহরিত । যার কথা সে এতদিন শুনেছে আজ তাকে সামনাসামনি দেখবে । কিন্তু হায় সেইদিন আর তন্দ্রা একটুও পাস ফিরে না । পিছনের দিকে তাকানো তো দুরের কথা । স্যারের পড়ানো শেষ হয় । ইনট্রভারট আবীর আর অপেক্ষা করে না , ভাবে “Better luck next time… ” । সেইদিন আর দেখা পায়না আবীর ।



এর পরেরদিনের ঘটনা । আবীর এবার তাড়াতাড়ি আসে । একদম সবার আগেই । গিয়ে একদম ফার্স্ট বেঞ্চে বসে । আর অনেক আশা নিয়ে অপেক্ষা করে । একসময় আসে এক সেলওয়ার কামিজ পরা রূপসী ললনা । আবীরের আর চিনতে কষ্ট হয় না যে এই সেই । চেহারা আগে না দেখলেও চুলের কাটটা পিছন থেকে ঠিকমতই দেখেছিল সে । বসার সিটগুলা ছিল ইনডিভিজুয়াল । এসে বসে ঠিক আবীরের পাশের সিটটায় । ও মাই গড... আবীরের হৃদপিণ্ড আর কত পাম্প করবে । ভিতরে যেন এক ছোটখাটো সিডর হইতেসে । আবীর একদম রোবটের মত পুরো ক্লাসটা শেষ করে । মাঝখানে হঠাৎ ম্যাডামের ইরেজার পড়ে যায় । একদম আবীরের সিটের সামনে । কি আর করার... বেচারা কোনমতে ইরেজারটা তুলে পাশের সিটে রাখে । “থ্যাংক ইউ” । সুন্দর করে বলে তন্দ্রা । আবীর আর কি করবে । কাঁপা কাঁপা স্বরে বলে দেয় “ওয়েলকাম” ।

এভাবে দিনের পর দিন যায়... ক্লাসের পর ক্লাস যায় । আবীর আর তেমন পাশের সিটটাতে বসতে পারে না । বিকালে প্রাকটিক্যাল থাকে তার । ক্লাস শেষ করে আসতে দেরি হয়ে যায় বেচারার । কিন্তু একটু চোরা দৃষ্টি দিয়ে সবার অলক্ষে তন্দ্রাকে দেখে নেয় সে । নিজের অজান্তে সে হয়তো তার প্রেমে পড়ে যায় ।

কিন্তু লাজুক আবীর বলতে পারে না তার অনুভূতির কথা । “এইটা তার দ্বারা পসিবল না”... সে ভাবে । প্রতিদিন ক্লাসের আগে স্যারের বাসার সামনে ওয়েট করে স্যারের জন্যে । এর মাঝে হুটহাঁট একটু চোখাচোখি হয় তাদের মাঝে । কিন্তু এইটুকুই... এর বেশী আর কিছুই হয় না । কোনদিন তাদের মাঝে কোনও কথাও হয় না । একদিন শুধু হালকা কথা হয়...

আবীর ক্লাস শেষে বেরোবে । সবাই বেরচ্ছে । সে স্যারের বাসার ভিতরের দরজার সামনে দাড়িয়ে বের হবার জন্যে অপেক্ষা করছে । দরজাটা দিয়ে ভিতরের রুমে যাওয়া যায় । তো হঠাৎ তন্দ্রা আসল তার সামনে । সে জায়গা করে দিল যাতে সে বেরিয়ে যেতে পারে । কিন্তু তন্দ্রা দাড়িয়ে । কথাও নেই মুখে । একটু পরেই আবীর বুঝতে পারে সে ভিতরে যেতে চাইছে । সাথে সাথে সে দরজা ছেড়ে দাড়ায় ।
“ও আচ্ছা ভিতরে??”
-“হুম ” । তন্দ্রা বলে... তারপরে ভিতরে চলে যায় । এইটুকু কথা আবীরের মনের মধ্যে গেথে থাকে অনেকদিন ।
দেখতে দেখতে আবীরের এইচএসসি পরীক্ষা চলে আসে । স্যারও মডেল টেস্টের পর ব্যাচ ক্লজ করে দেন । শেষ দিনে একটা বিদায় আয়োজন হয় । আবীর জানতো হয়তো আর কোনদিনও দেখা হবে না । হয়ও নি আর ...

আবীর ভালভাবেই পরীক্ষা দেয় । সৃষ্টিকর্তাও তার ওপর থেকে মুখ ফিরিয়ে নেননি । ভাল একটা ভার্সিটি থেকে পাস করে আবীর । একটা ভাল ফার্মে চাকরিও পেয়ে যায় । এক পড়ন্ত বিকেলে সে বাসায় ফিরছিল । ফুটপাতে দাড়িয়ে আছে রাস্তা পার হবে এই আশায় । হঠাৎ সামনে দিয়ে একটা রিকশা চলে গেল । পিছনের সিটে একটি মেয়ে আর ছেলে বসে আছে আর কথা বলছে । মেঘলা কাল চুল দেখে আবীরের চিনতে তেমন কষ্ট হয় না । বাসায় ফিরে আবীর । ফ্রেশ হয়ে বুকশেলফ থেকে একটা হিমুর বই নেয় সে । বারান্দার ইজি চেয়ারটাতে গিয়ে বসে । বিকালের হালকা রোদ আসছে । আবীর বই পড়ে আর আজকের দিনটার কথা ভাবতে থাকে । ক্লান্তিতে দু’চোখে ঘুম নামে তার ।

আবীর এখন তন্দ্রাছন্ন...
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×