বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ এ কতোজনের মৃত্যু হয়েছে?
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতোজন শহীদ হয়েছেন / নিহত হয়েছেন / হত্যা হয়েছেন? এর সঠিক পরিসংখ্যান কখনো কি তৈরি হবে? যেই যেই পরিবার সন্তান হারিয়েছেন তাঁরা তো শেষ, হয়তো উক্ত পরিবারে আয় রোজগার করার মতো আর কেউ নেই। তাঁদের কি সরকারি ভাবে ভালো মন্দ কোনো ব্যবস্থা করা হবে? পুনর্বাসনের কোনো ব্যবস্থা?
কেউ কেউ বলছেন শত শত শহীদ হয়েছেন / নিহত হয়েছেন / হত্যা হয়েছেন। কেউ কেউ বলছেন হাজার হাজার শহীদ হয়েছেন / নিহত হয়েছেন / হত্যা হয়েছেন। এখন কথা হচ্ছে সঠিক পরিসংখ্যান কতো? এই ২০২৪ সনে দাড়িয়ে সঠিক পরিসংখ্যান তৈরি করা কি খুব কঠিন কোনো কাজ? যারা শহীদ হয়েছেন / নিহত হয়েছেন / হত্যা হয়েছেন তাঁদের নিশ্চয় পরিবার পরিজন আছেন, আত্মীয় পরিজন আছেন, পাড়া প্রতিবেশী আছেন, স্থায়ী অস্থায়ী বাড়ি ঘর ঠিকানা আছে। ডাটাবেজ তৈরি করা কি সম্ভব? নাকি সম্ভব না !
সরকার অথবা বৈষম্য বিরোধী ছাত্র কেউ এই বিষয়ে কিছু বলছেন না, বা বলছেন বলে মনে হচ্ছে না। তাহলে এই বিষয়ে কে কথা বলবেন? কবে বলবেন? প্রতিটি নিহতের পরিবার পঙ্গু হয়ে গিয়েছে। এই পঙ্গু পরিবারকে সরকার কিভাবে সহযোগিতা করবেন?
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৫ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন
নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।
ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন...
...বাকিটুকু পড়ুন
সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান...
...বাকিটুকু পড়ুন
যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন