শুক্রবার শাহবাগে ‘জাগরণ সমাবেশ’
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুক্রবার বিকেল ৩টায় এই সমাবেশ থেকেই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি।
বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক ৭টায় সারা দেশে মোমবাতি হাতে পথে নেমে আসে মানুষ। শাহবাগের গণজাগরণ মঞ্চ ঘিরে লাখো কণ্ঠ গেয়ে ওঠে- মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে।
মোমবাতি জ্বালানোর আগে সবাই এক মিনিট নীরবতা পালন করেন। নীরবতা শেষে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ।
এ সময় দাঁড়িয়ে থাকা প্রত্যেকের হাতে মোমের শিখা এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। মুখে মুখে চলতে থাকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান।
প্রদীপ প্রজ্জ্বলন শেষে এ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ইমরান এইচ সরকার মূল মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আগামীকাল (শুক্রবার) বিকেল ৩টায় শাহবাগে ‘জাগরণ সমাবেশ’ করা হবে। রাজধানীসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক সংগঠন, শিল্প কারখানার শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।”
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন