somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ'লীগ শেষ পর্যন্ত..ছি! জামাতকে নিয়ে নির্বাচনের গোপন চেষ্টা,ছি!!!!!! :P :P

১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়মীলিগ কি না পারে ? '৮৬তে , '৯৬তে একসাথে নির্বাচন করছে। আবার নিজেদের জামাতের আঁচল খুজতে গোপনে কাজ করছে। আজ দেশের বিভিন্ন পত্রিকাতে এধরণের খবর পড়লাম । আসলে আলীগেরর চরিত্র এটাই। ক্ষমতার জন্য তারা কি না করল।
প্রথম আলোর উল্লেখিত খবরে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করে বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের উদ্দেশ্য নয়। তাঁদের উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ হাসিল করা। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সত্যিকারভাবে জামায়াতকে নিয়ে নির্বাচন করতে চাইছে।
প্রশ্ন আমার এখানেই...
জামাত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক টার্নিং পয়েন্ট । যারা বাংলাদেশের রাজনীতি সত্যিকার ভাবেই বুঝেন তারা বুঝবেন । কেন বলা হয় জামাতের ভোটছাড়া বিএনপির রাজনীতিতে লালবাতি জ্বলবে। আর ৯৬ এর মত আবারো যদি আওয়ামীলীগ জামাতের ভোট পেতে পারে তাইলেতো কথাই নেই। আ'লীগ যে পর্দার আরালে এসব করছেন না তা আমরা বুঝবো কেমনে? আর 'যুদ্ধাপরাধের বিচার' হতে পারে জামাতকে বাধ্য করে তাদের সমর্থন আদায়ের একটা চেষ্টা মাত্র। যুদ্ধপরাধের বিচার যে শুধুই ছলনা তা আমার মত সাধারণ জনগণের বুঝতে আর বাকি নাই। সরকার কতখানি অসহায় হলে সাক্ষী চুরি করতে পারে। একবার ভাবুন?
এম কে আনোয়ারের এই উক্তিটি খেয়াল করুন।
তিনি সরকারের উদ্দেশে বলেন,
‘আপনারা কি সত্যি যুদ্ধাপরাধীদের বিচার চান? তাহলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন এলেন তখন তাঁদের ক্ষমা চাইতে বলেছেন। কিন্তু পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধী, তাদের ব্যাপারে কিছু বললেন না কেন?
ইত্তেফাক লিখেছে: আপস করে তাদের নির্বাচনে আনতে চায়, আর এজন্যেই জুলুম-নির্যাতন :খালেদা জিয়া
সংবাদ-
খালেদা জিয়া অভিযোগ করেন, মঈনুদ্দিন-ফখরুদ্দীনের নীলনকশার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে ৫০ বছর পিছনে ঠেলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশে হয় উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা। বিএনপির রাজনীতি দেশের উন্নয়ন, উৎপাদন ও জনগণের কল্যাণের রাজনীতি। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে হয় লুটপাট, দখল- েবেদখল, টেন্ডারবাজি, হত্যা, মানুষ গুম, ছিনতাই ও সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্ট। আওয়ামী লীগ ক্ষমতায় এসে গত ৪ বছরে দেশের দেড় কোটি পরিবারকে পথে বসিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বের কাছের দুর্নীতিবাজ ও বিশ্ব চোর সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। পদ্মা সেতুর দুর্নীতির কারণে আজকে বিশ্বব্যাংক, জাইকা ও আইএমএফসহ বিদেশি সংস্থাগুলো তাদের বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। যে কারণে দেশে বর্তমানে উন্নয়ন বলতে কিছুই হচ্ছে না। দেশে শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, আর্থ-সামাজিক উন্নয়ন ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
লিংক গুলো দেয়া হল--
জামায়াতকে নিয়ে নির্বাচন করতে চাইছে আওয়ামী লীগ
-প্রথম আলো
আওয়ামীলীগ জামায়াতের সাথে গোপনে যোগাযোগ শুরু করেছে
-ইত্তেফাক
রামুতে খালেদা : জামায়াতকে নিয়ে নির্বাচনের চেষ্টা করছে আওয়ামী লীগ : সাম্প্রদায়িক হামলায় সরকার জড়িত
-সংবাদ
নির্যাতন বাড়িয়ে জামায়াতকে নির্বাচনে বাধ্য করার চেষ্টা চলছে : খালেদা জিয়া
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭
১৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×