যদি তোর দুটো জীবন হতো
তবে একটা অন্তত চেয়ে নিতুম,
মনে মন মিলিয়ে কাটাতাম দুপুর,
ভোর বেলাতে শাপলা তুলতাম পঙ্কচ বিলে,
সকালগুলো ঢেলে দিতাম তোর রুপে,
মুহুর্তগুলো বন্দি করতাম-
ভালোলাগার কোন রুপোর খাঁচায়।

বিকেলবেলায় নিমগ্ন ভালোবাসায়-
ঘুড়ি উড়াতাম তোর চোখে চোখ রেখে।
রাত গুলো অর্পণ করতাম তোর মনের মন্দিরে,
ভালোবাসার ডালা মেলে নিতাম প্রসাদ,
তোর চরনে ঢেলে দিতাম প্রেম পূজা।
চাইতাম দু-পসরা সুখের আশির্বাদ।
মনের দেয়ালে বাঁধায় করতাম তোর কন্ঠস্বর,
সেদিন হয়তো উৎসবের দিনগুলোতেও-
তোর অবহেলা উপহার পেতাম না!
জীবন তরিতে মনহর স্তব্ধতা,
ঝড়ে লন্ডভন্ড তীর, তবু আমি উল্টো বাইবো দাঢ়,
সুখেরা উড়ে যাক তোর অট্টালিকায়,
আমার নীড় হোক আমি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

