
আজো একই পদধ্বনী, ওরা আসে
ভিড় করে হৃদয়ের উঠোন জুড়ে,
আমি মনের জানালা খুলে উঁকি দেই,
কত রঙ, কত বৈচিত্র!
হাসি, অভিমান, রাগ, স্বপ্ন, সুখ, অভিযোগ,
আরো অনেকে!
সেই ছলছল চোখ দুটো, কখনো দুষ্টুমি ভরা,
গভিরতার রুপকথা, অদ্ভুত মায়াবী টান,
হারিয়ে যাওয়ার আকুতি, সব আছে!
তবু গাঢ় শুন্যতা,
হাহাকার ভরা বুকের রাজপথ,
অলস ঘুমোয় পথ চলার বাহন গুলো,
মুখ থুবড়ে পড়ে মনের ইট, বালু, সিমেন্ট,
আর কোন স্বপ্ন তৈরি হয়না,
জীবন থেমে নেই,
তবে থমকে গেছে সময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

