তবে কি বিদায়গুলো সদয় হবে?
ঝেড়েমুছে নিয়ে যাবে স্মৃতির বস্তাগুলো,
সেইসব সময়গুলো হবে শুধুই সময়?
আচ্ছা ওগুলোতে তো তুমি আছো, আমিও কি?

বাদ দাও ওসব,
তোমার সুখের দেয়ালে লাগুক আরো রঙ,
সেখানে আরো সময় নিয়ে এঁকো নিজের সুখ,
প্রিয়জনরা থাকুক জলছবি হয়ে,
আমি আছি, দেয়ালের ওপারে,
আমাকে দেখতে পাবেনা তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

