সন্ধ্যার কিছু আগে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ পড়ে বন্ধু আরিফকে সাথে নিয়ে গেলাম শহরের ডাকবাংলা মার্কেটে। আমার মুঠোফনে কিছু সমস্যার জন্য গেলাম মোবাইল সার্ভিসিং এর দোকানে। আর ঘটনাটা এখানেই, আমার মুঠোফন সার্ভিসিং এ দিয়ে দাঁড়িয়ে আছি আমরা দুজন এবং গল্প করছি সমসাময়িক বিষয় নিয়ে। এর মধ্য এক পঁয়তাল্লিশ ঊর্ধ্ব লোক আসলো দোকানটিতে। ভিডিও ,অডিও গান নিতে। লোকটি দোকানিকে কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না , সম্ভবত আমাদের জন্য। দোকানি ছেলেটি ২১ -২২ বছরের হবে,সে লোকটিকে নিঃসংকোচে বলতে বললেন। কিন্তু তারপর ও লোকটি পারলেন না। বাধ্য হয়ে ছেলেটি বাইরে বের হয়ে কানে কানে লোকটির কথা শুনলেন । আর বললেন , আমাদের দোকানে আমরা এগুলা আপ্লোড দেই না, দয়াকরে অন্য কোথাও যান।ব্যাপারটা বুঝতে আর বাকি থাকলো না, ছেলেটির মুখে শুনে আরো বেশি অবাক হলাম। লোকটি যদি ঠিক সময়ে বিয়ে করে থাকে তাহলে তার ঘরে ১০-১৫ বছরের ছেলে মেয়ে থাকার কথা,আর তার এই অবস্থা। আমাদের নৈতিকতা আজ কোথায়? মোবাইল প্রজুক্তি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে ভালো , মন্দ সব কিছু। নিশ্চয় আমি প্রজুক্তি এর দোষ দিব না, দোষ আমাদের আমরা যারা প্রজুক্তি এর অপব্যাবহার করতেছি।
আলোচিত ব্লগ
মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।