somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ সে পুলিশই , ব্যবহারই বলে দেয় সে মানুষ ,না সে পুলিশ

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগের কথা, আব্বার অসুস্থতার কথা শুনে হঠাৎ বাড়িতে যেতে হল মুষল-ধারে নামা বৃষ্টি উপেক্ষা করে। খুলনা থেকে যশোর বেশ ভালভাবে গেলাম। যশোর থেকে মাগুরা আগে এক্সপ্রেস বাস যেত , এখন আর সেই সার্ভিস নেই ,সব লোকাল সার্ভিস হয়ে গেছে। টিকেট কাউন্টার থেকে টিকেট নিয়ে শূন্য একটা আসন দেখে বসে পড়লাম। এই রোডের কিছু নিয়ম আছে যেমন ঃ দূরের যাত্রী ছাড়া বসতে সিট দেওয়া হয় না, সবাইকে টিকেট নিতে হয় বাসে ওঠার আগে ইত্যাদি। আর কাছের যাত্রীরা বাস ছাড়ার পূর্ব মুহূর্তে বাসে ওঠে দাঁড়িয়ে থাকে।
অল্প সময়ে দেখি বাসে অনেক যাত্রী হয়ে গেছে। এর মধ্য একজন চল্লিশ ঊর্ধ্ব লোক আমার অনুমতি নিয়ে আমার পাশের সিটে বসে পরলেন। উনাকে বসতে দেখে বাসের হেল্পার ছেলেটি উনাকে বলল টিকিত নিতে অন্যথায় বাসে উঠা যাবে না। লোকটি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তর্ক শুরু করে দিল। পুলিশ লোকটির গন্তব্য যশোর শহর থেকে মাত্র ৫/৭ কি মিঃ দূরের মনোহরপুর, কাজেই লোকটিকে কোনভাবেই টিকেট দিবে না এবং সিট ও দিবে না । আর অন্যদিকে পুলিশ লোকটি টিকেট নিবে ও না আবার সিটে বসবে :D। মহা হট্টগোল বেধে গেল। এক পর্যায়ে কাউন্টার থেকে কত্রিপক্ষের লোক এসে উনাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন। পুলিশ লোকটি বললেন "আমি কি মাগনা যাচ্ছি, যা ভাড়া তাই দিব"। বাস সুপার ভাইজারের বিশেষ অনুরোধ ও ক্ষমা চাওয়ার(টিকেট কাটতে বলার অপরাধে) পরে উনি কিছুটা শান্ত হন এবং চালকের পাশের ইঞ্জিন কাভারের উপর বসতে সম্মত হন। আমি অবাক হলাম যখন দেখি তিনি আমার পাশের সিটেই বসে আছেন এবং পুলিশি ক্ষমতা নিয়ে একাএকা বকে যাচ্ছেন। অতঃপর একসময় টিকেট চেকার আসলেন আমি আমার টিকেট দেখালাম তারপর পুলিশ লোকটার কাছে ভাড়া চাইতেই টাকা দিয়ে দিলেন। টিকেট চেকার লোকটি দ্বিধান্বিত হয়ে টাকাটা নিলেন , বুঝলাম উনি কিছু বলতে যেয়ে ও বললেন না। এক সময় পুলিশ লোকটি নেমে গেলেন। আমি টিকেট চেকার লোকটিকে ডেকে জিজ্ঞেস করলান উনি কত টাকা দিলেন, উত্তরে পুলিশ নামে একটা গালি দিয়ে বললেন অর্ধেক ভাড়া ও দেইয়নি উপরন্তু ইঞ্জিন কাভারের পরিবর্তে সিটে বসেই গেল , যা কিনা দূরের যাত্রীদের জন্য নির্ধারিত।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×