somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৈশবের ভাদ্র মাস।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শৈশবে গ্রামীণ জীবনে ভাদ্র-আশ্বিন মাসের অন্য এক রূপ ছিলো যা হয়তো এখনকার দিনে গোচর হয় না। ভাদ্র-আশ্বিন দুই মাস মিলে শরৎকাল হলেও প্রকৃতি এখন আর আগের মত ধরা দেয়না। আমরা শৈশবে যৎকিঞ্চিত দেখেছি এখনকার ছেলে-মেয়েরা নেহাত বঞ্চিত বলেই মনে করি। আর আমাদের পরবর্তী প্রজন্মের কথা না হয় বাদই দিলাম, ওদের বইয়ের পাতায় সিমাবদ্ধ থাকতে হবে শরতের রূপ সম্পর্কে, যেখানে আমরা চোখে দেখা প্রকৃতির সাথে মিলিয়ে বই পড়তাম। এক্ষেত্রে বলা যায় আমাদের প্রজন্ম কিছুটা হলেও ভাগ্যবান, কিছুটা হলেও শরতের রূপ আস্বাদন করতে পেরেছি আমরা।
লাফ-ঝাঁপ
ভাদ্র মাসে পাড়ার পুকুর গুলো থাকতো পানিতে টইটম্বুর, এমনই অবস্থা যে একটু বৃষ্টি হলেই দুই পুকুর এক হয়ে যেতো। আমরা পুকুর পাড় থেকে বিভিন্ন ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়তাম পানিতে। কখনো বা পুকুর পাড়ের হেলে পড়া গাছের মগ ডাল থেকে লাফিয়ে পড়তাম, কসরত দেখিয়ে পানিতে জাম্প দেয়া, এভাবেই চলত আমাদের দুরন্ত দিনগুলো।

সকালের শিউলি
বাড়ি থেকে আমাদের পুকুর পাড়ে যেতে ছিলো একটি শিউলি গাছ, আমারই লাগানো। শরতের মিষ্টি সকালকে আরো সুন্দর করে তুলতো সাদা সাদা শিউলি ফুল। খুব ভোরে মায়ের সাথে ডালা ভোরে শিউলি কুড়ানো ছিলো আমার নিত্যদিনের অভ্যাস। শিশির ভেজা সকালে ঝরে থাকা ঝাফ্রান রঙয়ের বৃন্ত আর সাদা পাপড়ির শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করতো।

তাল
আমাদের পাড়ায় প্রায় গোটা দশেক তাল গাছ ছিলো, তাল গাছ গুলোর একটা করে নামও ছিলো (নাম গুলো ভুলে গেছি) স্বাদের উপর ভিত্তি করে। যাইহোক, ভাদ্র মাস তাল পাকার সময় বাড়িতে বাড়িতে তালের সুগন্ধ আর পিঠা বানানোর ধুম চলতো। তাল গাছের মালিক থাকলেও তালের মালিক হবে যে কুড়িয়ে পাবে সেই ;) এটাই ছিলো তখনকার রীতি। আর তাল গাছ গুলো কেন জানি পুকুর পাড় ঘেঁষেই থাকতো। সারাদিন ঢাপুস-ধুপুস করে পানিতে তাল পড়া আর আশপাশের মানুষের ছুটে যাওয়া। যে পানিতে নেমে আগে তালটি ধরতে পারবে সেই মালিক ;) । সবাই সতর্ক থাকতো তাল পড়ার শব্দ নিয়ে। খুব ভোরে ঘুম থেকে উঠে পানিতে নেমে তাল খোঁজা ছিলো অনেকের কাছে নেশার মতো। আমরা শিশুরা তালের আঁটি মাচা করে জমিয়ে রাখতাম শাস খাওয়ার জন্য। কে কতটা আঁটি জমাতে পারে এই প্রতিযোগিতা চলতো আমাদের মত বাচ্চাদের মাঝে। অবস্থা এমনই ছিলো যে, স্বপ্নেও মাঝে মাঝে তাল পড়ার আওয়াজ পেতাম।

শাপলা
শখের বসে বা রান্নার জন্য কখনো বা আমরা বাচ্চারা দল বেঁধে বিলে যেতাম শাপলা তুলতে। আমি অবাক হয়ে যেতাম শরতের শিশির শুভ্র শাপলা দেখে। ভাবতাম এইটা না ওইটা তুলবো, ওইটা দেখতে আরো ভালো।

শৈশবে আমার দেখা প্রকৃতির রূপের কথা লিখে শেষ করা যাবে না। মাসটি এলেই এগুলো শুধু স্মৃতি হয়ে ধরা দেয়। ফিরে যেতে ইচ্ছে করে সেই তাল কুড়ানোর দিনগুলোতে।

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×