গড ব্লেস আমেরিকা এবং ঢাকা, বাংলাদেশ।
২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন পর আবার ব্লগে আসলাম। একটা লম্বা সময়ের জন্যে ব্লগে আসতে পারিনি। এখন আবার সবার লেখা পড়তে, মন্তব্য করতে এবং লিখতে অন্যরকম ভাল লাগছে। কিন্তু কি নিয়ে লিখব সেটা চিন্তা করতে করতেই একটা মজার জিনিষ চোখে পরল। ২০০৮ সালের ডিসম্বর মাসে শিকাগো ডাউন টাউনের পাইওনিয়ার কোর্টে 'গড ব্লেস আমেরিকা' নামে একটি ভাস্কর্য স্হাপন করা হয়েছে। ভাস্কর হলেন জনসন এন্ড জনসন কোম্পানির প্রতিষ্ঠাতার নাতি জে স্টুয়ার্ড জনসন জুনিয়র। ভাস্কর্যটি আইওয়া রাজ্যের ককেশিয়ান একটি কর্মজীবি দম্পতির মূর্তি। মূর্তিটি তৈরী করা হয়েছে গ্রান্ট উডের জনপ্রিয় এবং আলোচিত পেইন্টিং 'আমেরিকান গোথিক' (১৯৩০) অবলম্বনে। মজার ব্যাপারটা হলো এই ভাস্কর্যটিতে যে সুটকেসটি আছে সেটার লাগেজ ট্যাগে। ব্যাগে যে দুটি ঠিকানার ট্যাগ লাগানো আছে সেটার একটিতে লেখা "DHAKA, BANGLADESH"।
ভাস্কর জনসনের মাথায় পৃথিবীর এত জায়গা থাকতে ঢাকা, বাংলাদেশ এই নামটি কেন মনে আসল, কে জানে? তবে সেটাকে আমি অবশ্য পজেটিভলি দেখছি। তবে আমার মনে হয় মাননীয়া প্রাক্তন প্রধানমন্ত্রি যেবার চারশ স্যুটকেস নিয়ে সৌদি আরব গেছিলেন সেইবার এই ভাস্করও মনে হয় রিয়াদ এয়ারপোর্টে উপস্হিত ছিলেন। এয়ারপোর্টের সব স্যুটকেসের ট্যাগে ঢাকা, বাংলাদেশ দেখে সেই স্মৃতি আর ভুলতে পারেন নাই।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন