শেষ বারের মত যখন যাই বসুন্ধরা,
আপুমনি ডাকছে আমায়,
ফোন কিনবেন স্যার ফোন,
স্যার ওপোর ফোন ব্যবহার করেছেন কি
কখনো,
যার চেহারায় এতটা মায়া,
মিষ্টি ডাকে এতটা মায়া,
যায়কি ফেলা তার কথা,
ডিস্পেলে করা যে ফোনটা দেখলাম আপুমনি ঘাটছে।
সেটাই না হয় দেখি,
রিসেন্ট এ্যাপেই দেখি।
কি করছে আপুমনি,
কি স্পেসিয়ালিটি আছে এ ফোনে।
দেখেতো আমি পুরাই অবাক
আপুমনির মন সেতো
আকাশের মতই বিশাল,
বিশাল এক আকাশ যেমনটি করে
তার বুকে স্থান দেয় শহস্র কোটি নক্ষত্রকে
ঠিক একই ভাবে আপুমনি
স্কাইপি নামক এ্যাপের সাহায্যে
ভালোবাসা বিনিময় করছেন
কয়েক ডজন ছেলের সাথে।
আপুমনিতো মানুষ নন, দেবী,
প্রেমের দেবী।
মন উজার করে বাসছেন ভালো
কত জনকে।
আকাশের মত এত বিশাল মন না হলে কি
যায় ভালোবাসা এতজনকে।
আপুমনি এ জনমে কেনো
দশ জনমেও ভুলবোনা তোমার স্মৃতি, ওপো ফোনের স্মৃতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

