somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩ বছর হয়ে গেল

০৬ ই আগস্ট, ২০১০ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহয়ারইন-এর নাম শুনি শুরুর দিকেই। আশে পাশের বন্ধুরা সবাই অনেক সময় আর আবেগ নিয়ে ব্লগিং করতো। তারপরেও পড়া হতো না তখন। কেন পড়তাম না জানি না। সময় যে একদম পেতাম না তা না। মাঝে মাঝে ব্লগিয় কিছু ক্যাচালের কাহীনি শুনে হয়ত নিরুৎসাহিত হতাম।

২০০৭ সালের দিকে তাদেরকে ছেড়ে আসার পর কোন একদিন কি মনে করে একটা একাউন্ট খুলে ফেললাম। মজার ব্যাপার হলো ২০০৬ সালেই ভেবেছলাম ব্লগে লেখালেখি করবো। কারণ লিখতে ভালো লাগে। তখন সিংগাপুরে ছিলাম, একটা কনফারেন্সে আয়োজনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিয়োজিত ছিলাম। সদ্য তোলা একটি ছবি গলায় কার্ড ঝুলানো,কালো পান্জাবী পরা রেডি করে ফেললাম প্রোফাইল পিকচার হিসেবে দেয়ার জন্য। অসীম উৎসাহে ব্লগিং করবো বলে সিদ্ধান্ত নিলাম। কিন্তু একজনের ধারনা ব্লগে লেখালেখি করলে আমি তার থেকে দূরে সরে যাবো, অন্য কেউ আমাকে পছন্দ করে ফেলতে পারে। তাই তখনকার মত ইস্তফা দিলাম।

২০০৭ এ ব্লগ খুলার পরেও নিজর আইডিতে ঢুকতাম না কখনো আর যেই ইমেইল এড্রেস দিয়েছিলাম সেটা আমার অনলাইন স্টোরেজের মত। দেখাও হতো না সেটা। যাই হোক একসময় ফেইসবুকে নোট লেখালেখি করতে যেয়ে মনে হলো ব্লগেও তো লিখতে পারি। খুজে খুজে আইডি বের করে লেখা শুরু করলাম। কিন্তু সেটা প্রথম পাতায় আসে না। সবচেয়ে বেদনাদায়ক ব্যপার হলো কারো পোস্টে কমেন্ট করতে পারি না। কারণ আমার স্ট্যাটাস তখন ওয়াচে। এ আবার কি সমস্যা? তারপরও পোস্ট লিখা শুরু করলাম। কেউ পড়েও দেখে না। তার উপরে আরেক সমস্যা বাংলা টাইপ করতে পারি না।

নীড় নামের এক ব্লগার উৎসাহ দিলেন বাংলায় লেখার জন্য। তার উৎসাহ পেয়ে লেখা শুরু করলাম দেখলাম নট ব্যাড। কিছু কিছু অক্ষর লিখতে পারতাম না এখনও কিছু কিছু পারি না। যাই হোক তার উৎসাহ পেয়ে পুরোদমে বাংলায় লেখা শুরু করলাম। তার ফলে প্রায় ২ বছর পর আমার নিক সেইফ করা হয়। আমার মনে হয়না এই ব্লগে আমার থেকে দীর্ঘতর সময় কাউকে অপেক্ষা করতে হয়েছে সেইফ হওয়ার জন্য। অবশ্য দোষ আমারি আমি কোন পোস্টই লিখি নাই।

যাই হোক সেইফ হওয়ার পর লেখালেখির মাত্রা বেড়ে যায়। অনেক কমেন্ট করলাম। পূর্ব পরিচিত কয়েকজনের দেখা পেয়ে যাই। কাজিন, বিশ্ববিদ্যালয় জীবনের খুব ঘনিষ্ট মানুষজন, আর সিনিয়র ব্যাচমেট জুনিয়রতো আছেই। তার মধ্যে সমস্যা হলো কিছু মানুষ গালিগালাজ করা শুরু করে। এরা নিক নিয়ে ব্লগিং করে আর তাদের কথা পছন্দ না হলে তাকে গালি দেয়। উত্তেজিত হয়ে আমিও কয়েকবার গালি দিয়েছি সেজন্য দুঃখিত। একবার কয়েকদিনের জন্য জেনারেল করে মডুরা মাহমুদুর রহমানকে গ্রেফতার করা নিয়ে করা কোন এক পোস্টে কি কমেন্ট করেছিলাম যেটাতে ব্যক্তিআক্রম হয়েছিল বলে। যাই হোক কাউকে ব্যক্তি আক্রমন করে থাকলে দূঃখিত। আমাকে প্রথম একজন ব্লগার ব্লক করে শুধু বলেছিলাম যে তার পোস্ট একটি পত্রিকা থেকে কপি পেস্ট করা। পরে আরও ৩ জন ব্লগার ব্লক করেছে বলে দেখেছি। এদের মধ্যে দুজনের সাঠে কোনদিন ইন্টার‌্যাকশন হয়নি।আমি শুধু একজন ব্লগারকে ব্লক করেছি, আর কাউকে ব্লক করি নাই কারও কোন কমেন্টও মুছতে হয় নাই কখনও।

তবে ভালো মন্দ মিলিয়ে বেশ কিছু খুব ভালো মানুষের দেখা পেয়েছি এখানে এটা একটি বড় পাওয়া এই ৩ বছরে। আরেকটা জিনিস আমি ফিল করেছি (অবশ্য রিসেন্টলি সেই ধারনার ব্যঘাত ঘটে) সেটা হলো মানুষ সত্য কথাই বলে। কেউ গালি দিয়ে বলে না সেই নিক কোন গালি দেয় নি। অন্যায় করলে সেটা স্বিকার করার মধ্যে একধরনের অনেস্টি আছে। যেটাই হোক ভাল মন্দ মিলিয়েই মানুষ।

আমার এখানের বয়স ৩ বছর হলো। এই কমিউনিটিতে প্রিয় সদস্য/বন্ধু/ অপছন্দকারীদের সাথে দেখা একটু কম হবে এখন থেকে। তবে শুভকামনা রইলো সবার জন্য।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×