somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব ইজতেমা ও আখেরী মুনাজাত!

১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বড় ইজতেমা হোক বা ছোট ইজতেমা হোক সবশেষে দলবদ্ধভাবে হাত তুলে মুনাজাত করে শেষ করা হয়।বিশেষ করে দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশে টঙ্গীর তুরাগ নদীর তীরে যে ইজতেমা প্রতি বছর অনুষ্ঠিত হয়,সেই ইজতেমায় 'আখেরী মুনাজাত ' পর্বটি প্রাধান্য পায়।দেশের জ্ঞানী -গুনী ছাড়াও সরকারি আমলাসহ প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা,রাষ্ট্রপতি পর্যন্ত উপস্থিত থাকেন শুধু মুনাজাতের আকর্ষনে।

আখেরী মুনাজাত নামে শরীয়তে কোনো পরিভাষা নেই। ইজতেমা, সম্মেলন, সমাবেশ শেষ করে সকলে মিলে হাত তুলে কথিত মুনাজাত করতে হবে তারও কোনো প্রমাণ ইসলামে নেই। এটি বিদ'আতী আমল।বিশেষ করে আখেরী মুনাজাত সবচেয়ে বড় বিদ'আত।তাই একে আখেরী বিদআত বলাই শ্রেয়!

জানা আবশ্যক যে,রাসুলুল্লাহ (সা) এর যুগ থেকে পৃথিবীর সর্ববৃহৎ মহাসম্মেলন অনুষ্ঠিত হয় আরাফার মাঠে।তাহলে টঙ্গীর মাঠের সম্মেলনকে "বিশ্ব ইজতেমা " বলা যায় কিভাবে?

আরাফার মাঠে যোহর সালাতের পূর্বে ইমাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দান করে থাকেন এবং দু'আ করে থাকেন। অতঃপর যোহর ও আসর সালাত এক আজানে দুই ইকামতে পৃথক পৃথকভাবে দুই -দুই রাক'আত করে ক্বছর সালাত আদায় করেন। [১]
কিন্তু সেখানে প্রচলিত পদ্ধতিতে কোনো মুনাজাত করা হয় না।অথচ, আরাফার মাঠ হলো দু'আ কবুলের সর্বশ্রেষ্ঠ স্থান।

রাসুলুল্লাহ (সা) বলেছেন, "উত্তম দু'আ হলো আরাফার দিনের দু'আ।" [২]

অন্য হাদিসে এসেছে, আয়েশা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন,"আল্লাহ তা'আলা আরাফার দিন ব্যতীত আর কোনো দিনে এতো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না।তিনি তাদের অতি নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব প্রকাশ করেন এবং বলেন তারা কি চাচ্ছে?"[৩]

অন্য হাদিসে এসেছে, আল্লাহ নিম্ন আকাশে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে বলেন, " তোমরা সাক্ষী থাকো, আমি তাদের যাবতীয় পাপ ক্ষমা করে দিলাম,যদিও তা আকাশের বৃষ্টির ফোঁটার সমতুল্য হয় এবং তরঙ্গের বালিকণার মতোও হয়।"[৪]

আরাফার মাঠের মতো ফজীলতপূর্ণ জায়গায় যদি আখেরী মুনাজাত না হয়,তবে আর কোন স্থানে এই মুনাজাত জায়েয হতে পারে?এরপরেও কি মুনাজাত পাগল বিদ'আতীদের হুঁশ ফিরবে?

টীকা :
১.সহিহ বুখারী হা/১০৮১,১/১৪৭পৃঃ(ইফাবা হা/১০২০,২/২৭৯পৃঃ);বুখারী হা/১৬৬২,১/২২৫পৃঃ,(ইফাবা হা/১৫৫৬),'হজ্জ' অধ্যায়,অনুচ্ছেদ -৮৯;মিশকাত হা/২৬১৭,পৃঃ২৩০,'হজ্জ' অধ্যায়,'আরাফা ও মুজদালিফা থেকে প্রত্যাবর্তন' অনুচ্ছেদ।

২.তিরমিযী, হা/৩৫৮৫।

৩.সহিহ মুসলিম, হা/৩৩৫৪;মিশকাত হা/২৫৯৪।

৪.সহিহ ইবনে হিব্বান,তাহক্বীক আলবানী হা/১৮৮৪,সনদ হাসান;সহিহ আত-তারগীব ওয়াত তারহীব হা/১১৫৫।

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×