somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঋদভিকা পাল
" I prefer to be a dreamer among the humblest, with visions to be realized, than lord among those without dreams and desires. "(Kahlil Gibran)

শিকড়বিহীন

১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকাল কালো চুলে আচমকা রুপোলি ঝিলিক দেখি,
কপোলে খানিক বেশি মেদ।
বাহুটিও কবি কল্পনার মত করে লতিয়ে নেই,
চোখের স্পষ্ট কালো তারা দুটোও কেমন অপরিচ্ছন্ন হয়ে পড়ছে।
মানবীর দিনগত পাপক্ষয়ের কাল পূর্ণ হচ্ছে।

দেহে জমে ওঠা ছত্রাকের আভাসে,
পথভ্রষ্ট ছেঁড়া ফাটা স্বপ্নের অভ্যাসে,
মধ্যবিত্তের ঈশ্বর বিলাসিতায় তোমায় খুঁজে পাই;
আদম-ইভের অভিশপ্ত হবার রাত থেকে শুরু করে আজকের প্রলয়রাত্রি অবধি।
ভয় নেই, তোমায় ফিরে ডাকবো না।
মানবীর দিনগত পাপক্ষয়ের কাল পূর্ণ হচ্ছে।

কেমন আওয়াজ উঠছে,
অপ্রকৃতিস্থ দানবের উন্মত্ত দাপাদাপি।
নাকি, অধিকারহীন বন্ধনের আজ সুতো ছিঁড়ছে, খসে পড়ছে?
অথবা না পাওয়ারা কী মাথাচাড়া দিয়ে উঠছে কৃষ্ণপক্ষের ঝোড়ো রাতে, আজ,এতদিন পর?
কী জানি!
শুধু অবচেতন ঠেলে আধো চেতনার পাথর ভেজানো স্রোতের আভাস পাচ্ছি,
উন্মত্ত বিকৃত হিহিহিহি হাসিতে ধেয়ে আসছে।
সে হাসিতে আমি তোমায় শুনেছি,
আমাদের স্বর্গপতন শুনেছি।
মানবীর দিনগত পাপক্ষয়ের কাল পূর্ণ হয়ে আসছে।

অপ্রকৃতিস্থ ক্লান্ত দানব ঘুমিয়েছে,
স্বপ্নশূন্য ঘুমের অন্ধকূপ বেয়ে উঠছে হুহুহুহু আওয়াজ-
শূন্য আওয়াজ, অন্ধ আওয়াজ।
মরণবীণা?
হতে পারে।
যে দুর্বোধ্য তানে একদা নবজন্ম পেয়েছিল আমাদের জীবনবীণার তন্ত্রী,
যে আকস্মিক তানে সুদূর বর্ষাধন্য লগ্নে রচিত হয়েছিল আমাদের অনুরাগ,
সে বোধ হয় তলিয়ে গেছে-
স্বপ্নশূন্য ঘুমের অন্ধকূপে,
অথবা,
চেতনার পাথর ভেজানো জলরাশিতে।
আকাশের দীপাবলির উদযাপনে অথবা বর্ষাস্নাত প্রথম কদমরেণুময় আমাদের যে ভালো বাস করতো,
তাও বুঝি তলিয়েই গেছে।
বেশ বুঝতে পারছি,
মানবীর দিনগত পাপক্ষয়ের কাল পূর্ণ হচ্ছে।


বুকের ভেতরে কে যেন ঘোষণা করল, "ভেসে যাচ্ছে।"
আজ সব ভেসে যাচ্ছে।
আকাশজোড়া দীপাবলি,
প্রথম কদমরেণু,
অপ্রকৃতিস্থ দৈত্যের অতৃপ্ত বেদনা,
অন্ধকূপের শূন্য শব্দ-
সব, সব ভেসে যাচ্ছে।
দীপমালার পুণ্যদীপের মত করে খুব যত্নে তুমিও ভেসে যাচ্ছ,
ধীরে ধীরে, বিস্মৃতির মহানদে।

চিরউদাসীন মহাপৃথিবীর মতই আজ আমাদেরও কিছু এসে যায় না।

আমাদের দিনগত পাপক্ষয়ের কাল পূর্ণ হয়েছে।

(ঋদভিকা)

১৬ আগস্ট, ২০২০
ফার্মগেট

(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)
















সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×