somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেন কমান্ডমেন্টস নিয়ে পুরো একটা দিন

১৯ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলিউডে ধর্ম নিয়ে মুভি হয়েছে অনেক,তাদের প্রায় সবগুলোই ধর্ম বলতে খ্রিস্টান ধর্মকে বুঝিয়েছে এবং যখনই অন্য কোন ধর্মাবলম্বীদের কথা এসেছে তাদেরকে দেখান হয়েছে পতিত বা সহানূভুতির যোগ্য প্রাণী হিসাবে।সুতরাং,একটু পেছনের প্রেক্ষাপটে গিয়ে বর্তমান পৃথিবীর প্রধান তিনটি ধর্ম;ইসলাম,ক্রিশ্চিয়ানিটি,জুদাইজম,তিনটির মানুষের কাছেই গুরুত্তবহ এমন কাহিনি নিয়ে তৈরি হওয়া মুভি’র সংখ্যা হাতেগোনা।টেন কমান্ডমেন্টস এমনই একটা মুভি।
মুভি’র কাহিনি হল মোসেস বা মূসা(আঃ) এর জীবনী।শুরু হয়েছে তার জন্মের পরপরই তাকে একটা বাক্সে করে নীলের জলে ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে,(ফারাও’র আদেশ ছিল সব হিব্রু দম্পতি’র প্রথম সন্তানকে বধ করার,কারণ গণনা অনুযায়ী সেখান থেকেই আসবে ইজিপ্টের ধ্বংসকারী)যাকে কুড়িয়ে পায় ফারাও’র বোন বিথিয়া।নিঃসন্তান বিথিয়া তাকে নিজ ছেলে হিসাবে পালন করে।মোসেস একই সাথে ফারাও সেতি এবং রাজকন্যা নেফারতিতি’র শুভদৃষ্টিতে থাকে,ফলে সিংহাসনের দাবিদার হিসাবে আরেক রাজপুত্র রামেসিসের সাথে কলহ অনিবার্য হয়ে ওঠে।মোসেস এই দৌড়ে এগিয়ে ছিল তার কর্মগুণে কিন্তু হঠাৎ তার হিব্রু পরিচয় উদঘাটিত হয়।মোসেস নির্বাসিত হয় মরুভূমিতে,সেখানে সে এক মেষপালকের কন্যাকে বিবাহ করে সন্তান নিয়ে,তার হিব্রু জাতির দুর্দশার কথা ভুলে শান্তিতেই দিন কাটাচ্ছিল।কিন্ত সিনাই পর্বতে নব্যুওয়াত প্রাপ্তির পর সে আবার ফিরে আসে তার স্বজাতির ভেতরে,যারা অপেক্ষায় ছিল একজন ‘Chosen one’ এর।মোসেস তাদেরকে মুক্ত করে,কিন্তু আবার বিভিন্ন বিশৃংখলা সৃষ্টি হয়,যার প্রেক্ষিতে সিনাই পর্বতেই আবার ৪০দিন ৪০রাত থাকার পরে গড’র নিজ হাতের লেখায় আসে ‘The ten commandments’।এভাবেই মানুষকে পথ দেখিয়ে সে বিদায় নেয়।এই কমান্ডমেন্টসগুলো আছে বাইবেলের এক্সোডাস২০:২-১৭ এবং ডিউটেরোনমি৫:৬-২১এ।
তোরাহ বা তাওরাত তিনটি ধর্মেরই পবিত্র ধর্মগ্রন্থ।কিছু মতপার্থক্য আছে এই কমান্ডমেন্টসগুলো নিয়ে;যেমন Sabbath day, Killing or murder, You shall not steal ইত্যাদি।
যদি কেউ মনে করে এই সিনেমা বানাবার উদ্দেশ্য হল ধর্মপ্রচার তবে তার পক্ষে সে অনেক যুক্তিই পেতে পারে।যেমন-পরিচালকের নাম প্রদর্শনের সময় লেখা ছিল,‘Those who see this motion picture,produced & directed by Cecil b. de Mille-will make a pilgrimage over the very ground that mosses trod more than 3,000 years ago’ এবং শেষে end credits এর বদলে লেখা উঠে ‘So it was written, so it shall be done’।বেশ কিছু দৃশ্য এই উদ্দশ্যের স্বরুপ উন্মোচন করেছে।
এটা হলিউড’র সবথেকে লম্বা সময়ের সিনেমাগুলোর একটা।দৈর্ঘ্য ৩ঘন্টা ৩৯মিনিট!!বার বার লোডশেডিং’র কারনে আমি এটা দেখেছি প্রায় ৬ঘন্টা ধরে!
ওইসময়কার বিশাল আয়োজনের এই হলিউড ফিল্মটি অস্কার ছাড়াও,গোল্ডেন গ্লোব এবং ওই বছরের প্রায় সব পুরস্কার অথবা মনোনয়োন জ়িতে নেয়।কমান্ডমেন্টসগুলোর কথা এবং সিনেমা’র বেশ কিছু দৃশ্য এখনো মাথায় ঘুরছে, অদ্ভুত!!


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×