somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসি!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসি!

একটা কবিতা খুঁজি তন্ন তন্ন করে আঘূর্ণিত
রবীন্দ্রনাথ -জীবনানন্দ-শেলীর কাছে এলিয়টের বইয়ে;
অথবা বেন্জামিন ফ্রান্ক-এরিস্টটল-প্লাটো-শেক্সপিয়রের দর্শন তত্ত্বের
অনুল্লেখ্য কিছু লাইন, অপ্রকাশিত কোন ভাব;
যা দিয়ে আমি প্রকাশ করতে পারবো-
আমার ভালোবাসার কথা তাঁর কাছে।
ভ্যানগগ,লিওনার্দো, হোসেনের চিত্রে স্হির রাখি চোখ;
একটি চিত্রিত ভাষা খুঁজি, যা দিয়ে বুঝানো যাবে তাকে নিয়ে সমগ্র অংকন।
হেনরি ফুসেলির দুঃস্বপ্ন শেষে ফিরে আসি পাবলো পিকাসোর প্রেমিক-যুগলের কাছে-
হ্রদয়ের ভাবালুতায় স্বাপ্নিক যাত্রায় ডুবে যাই-জেগে উঠি-ডুবে যাই;
মূলত নিমজ্জিত থাকি,আবিষ্কার পুনঃ-আবিষ্কারে মেতে উঠি!
বুঝে উঠিনা, আবার বুঝে যাই সবটুকুন এনিপ্রিসর আঁকা সেই বৃদ্ধের চোখ নিয়ে।
ভারসেইল,রিচমন্ড,কেউকেনহফ,টিভলি,বুচন্টের বাগানগুলো ঘুরে
শেষ পর্যন্ত স্পিটাল ফিল্ডস থেকেই তোমার জন্য তুলে আনি
ফুল অনন্য এক; মেরী ওলস্টোন ক্র্রাফট!
স্বাধীনতা মানে প্রেম -
স্বাধীনতা মানে ভালোবাসা।
স্বাধীনতা মানে বন্ধন-
স্বাধীনতা মানে অধিকার!
স্বাধীনতা মানে সম্মান-
স্বাধীনতা মানে ফুল ।
তাই তোমার জন্য প্রেম ভালোবাসা বন্ধন অধিকার সম্মান;
তাই তোমার জন্য স্বাধীনতা,পৃথিবীর সব ফুল প্রিয়তমা!
মার্টিন লুথার কিং,মেক্সিমিলিয়ান,ট্রটোস্কি,লেলিন, মাওসেতুং,ফিদেল,চে-
পথের দু-ধারে দাঁড়িয়ে আছে হ্রদয়ের রক্তিম উষ্ণতা ছড়িয়ে-
সাম্যের মান নিয়ে, তুমি আসবে তাই।
তোমার জন্যই বায়ান্ন-একাত্তর-নব্বই, আর শাহবাগ সেতো তোমারই সন্তান!
তোমার জন্যই সব বিপ্লব প্রেমিকা আমার, তোমার সহজ অধিকারের জন্যই বুকের রক্ত!
গল্প খুঁজি; বাস্তব রূপকথা নাটক সিনেমা মঞ্চায়িত কথোপকথন;
যা দিয়ে ইঙ্গিতে বলা যাবে ভালোবাসি তোমায় প্রিয়তমা!
ভালোবাসার দিনে রোমিও-জুলিয়েট মঞ্চায়িত হচ্ছে-
প্রস্তর-শোভিত মিনাক-এ আটলান্টিকের খোলা হাওয়ায়,
মস্কোর বলশাই-এ মেক্সিম গোর্কী,আর আমরা দুজন পদ্মার চরে;
হাতে হাত রেখে নাচছি পলি মাটিতে ঘুরে ঘুরে,আকাশ তাকিয়ে আছে দর্শক।
ভেনিস,পেরিস,ফ্লোরেন্স,রোম,লিসবন,জয়পুর,বার্সেলোনার-
পথে পথে জড়িয়ে থাকা যত মন; সব তুমি আর আমি,
হিমালয়ের সব গুহা থেকে সন্তর্পণে নাগা সন্ন্যাসীর সব মগ্নতা চুরি করে এনে-
এখন বসেছি আমি তোমার ধ্যানে;
তোমার কুম্ভ মেলা জুড়ে এখন লক্ষ-যোগী এক আমি !
উপলক্ষ খুঁজি শীতে কাছাকাছি থাকার-
রৌদ্র-তাপে ছায়ার আবর্তনে তোমার দক্ষিণা হাওয়ার,
একটা উৎসব খুঁজি,প্রেট্রিক-ডে,অকটোবর ফেস্ট,ফেঞ্জ ফেস্টিভ-
রিওডি-জেনেরিওর পথে-পথে রঙ্গিন বৈচিত্র অথবা ভেলেন্টাইন,
অথবা অমর একুশ,বিজয় দিবস,স্বাধীনতার মাস
অথবা শিমুল হ্রদয়ের রঞ্জিত কোমলতা ফাল্গুন!
অপেক্ষায় থাকি শ্রাবন-ভাদ্র, ঘন-ঘোরে মেঘলা বাদল;
বছর যায় ভিজে ভিজে, আহা এমনও দিনে যদি তার পড়ে মনে!
জল দেখি; জলে তার ছায়াছবি হ্রদয় বিম্বিত আমার!
ইছামতি যমুনা সুরমা কর্ণফুলী, আরো-আরো হাওড় বিল-ঝিল
তারপর জানালার কাছে শান্ত পুকুর, ছুঁয়ে দেই- জল নেচে উঠে!
কথা বলি দেয়াল লিখনের সাথে, প্রাণী আর জড়দের কাছে;
ময়না টিয়া টুনটুনি, রজনীগন্ধা হাসনাহেনা বকুল আর চাঁপা কে
যেমনি বলে দিই ভালোবাসি, তেমনি তাকে খুঁজি বলে দিতে;
ভালোবাসি-ভালোবাসি-ভালোবাসি, প্রিয়তমা তোমাকে।

-huma
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×